'মেসি- ইনিয়েস্তা বাজারে বিক্রি নেই'- বার্সা প্রধানের মন্তব্যে চিঁড়ে ভিজছে না

তাঁর খেলোয়াড়রা বেচার জন্য বাজারে নেই, আত্মবিশ্বাসী বার্সেলোনা প্রধানের ঘোষণা 

'বার্সেলোনা-র ফুটবলাররা বাজারে বিক্রি নেই, '- মন্তব্য বিরক্ত বার্সেলোনা ডিরেক্টর আরেইদো বারদেইয়ের। আসলে এখনও নতুন চুক্তিপত্রে সই করেননি লিওনেল মেসি। অন্যদিকে বার্সার বিশ্বস্ত সৈনিক ইনিয়েস্তার জন্য টোপ ঝুলিয়ে রেখেছে জুভেন্তাস। রীতিমতো প্রশ্নবাণে জেরবার হয়ে যাচ্ছেন বার্সা প্রশাসকরা।

দিন কয়েক আগেই বার্সেলোনাকে টাটা করে পিএসজি-র পথে পা বাড়িয়েছেন নেইমার। এখনও অবধি নতুন চুক্তিতে সই করেননি লিওনেল মেসি, ইনিয়েস্তা। এর মধ্যে দিন কয়েক আগে বার্সেলোনার দীর্ঘদিনের সৈনিক ইনিয়েস্তা দাবি তিনি যে বার্সাতেই থাকবেন তার কোনও স্থিরতা নেই। স্প্যানিশ দৈনিকে দেওয়া চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ,'এখনও নতুন কোনও চুক্তি বার্সেলোনার সঙ্গে সই করিনি। তিন বছর আগে হলে ভাবতেও পারতাম না বার্সেলোনা ছাড়ার কথা। কিন্তু এখন আমি নিজের ভবিষ্যত নিয়ে ভাবছি। যেটা এর আগে কখনও ভাবিনি।'

'মেসি- ইনিয়েস্তা বাজারে বিক্রি নেই'- বার্সা প্রধানের মন্তব্যে চিঁড়ে ভিজছে না

তবে এসব কথাকে ভিত্তিহীণ বলে উড়িয়ে দিতে বদ্ধপরিকর বার্সা ডিরেক্টর। একটি স্প্যানিশ রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ি ,'ফুটবলে যা খুশি হতে পারে।তবে মেসি দারুণ পেশাদার, বার্সেলোনা ওঁর হৃদয়ে রয়েছে। আমার মনে হয় না ও কখনও ছাড়বে। '

আর জুভেন্তাসে নাকি ইনিয়েস্তার যাওয়ারও কোনও প্রশ্ন নেই। এমনটাই মত বার্সা প্রধানের। তবে ক্যাটালন জায়ন্টের ফ্যানদের কাছে এই কথার বিশেষ দাম নেই। তাঁদের সাফ বক্তব্য শুকনো কথায় চিঁড়ে ভিজবে না। যতদিন না এঁরা নতুন চুক্তিতে সই করছেন ততদিন কেউ আর কিছু বিশ্বাস করতে চাইছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+