চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল মেসির বার্সেলোনা, কোয়ার্টার ফাইনালে এমবাপে-নেইমাররা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল মেসির বার্সেলোনা, কোয়ার্টার ফাইনালে এমবাপে-নেইমাররা

প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি-র সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা। গোল করেও দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে পারলেন না লিওনেল মেসি। গোলের এগ্রিগেটে এগিয়ে থেকে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেল কিলিয়ান এমবাপের পিএসজি। অন্যদিকে আরবি লেইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল মেসির বার্সেলোনা, কোয়ার্টার ফাইনালে এমবাপে-নেইমাররা

এর আগে ঘরের মাঠ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট দলের লড়াইয়ের প্রথম লেগে ক্যাম্প ন্যুতে পিএসজি-র বিরুদ্ধে ৪-১ গোলে পর্যুদস্ত হতে হয়েছিল বার্সেলোনাকে। সেই ধাক্কা সামলে দ্বিতীয় লেগে অতিমানবিক কিছু করার আশায় ছিলেন লিওনেল মেসিরা। সেই মতো প্রথম থেকেই আক্রমণে ঝড় তোলে বার্সেলোনা। যদিও খেলার গতির বিপরীতে গিয়ে ম্যাচের প্রথম গোলটি করেন পিএসজি-র কিলিয়ান এমবাপে। ৩০ মিনিটে পেনাল্টি থেকে আসা গোলে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাব।

মরিয়া বার্সেলোনা এরপর আক্রমণে ঝড় তোলে। নিজের সেরাটা উজাড় করে দেন লিওনেল মেসি। ৩৭ মিনিটে তাঁর গোলেই ম্যাচে সমতায় ফেরে বার্সা। কিন্তু পিএসজি-র আঁটোসাঁটো ডিফেন্স ভেদ করে আর গোল করতে পারেনি স্প্যানিশ ক্লাব। ১-১ ফলাফলেই শেষ হয় ওই ম্যাচ। ৫-২ এগ্রিগেটে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় কিলিয়ান এমবাপের দল।

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের অন্য ম্যাচে আরবি লেইপজিগের বিরুদ্ধে খেলতে নেমেছিল লিভারপুল। ২-০ গোলে ম্যাচ জেতে ব্রিটিশ ক্লাব। গোল দুটি করেন মহম্মদ সালাহ ও সাদিও মানে। ৪-০ গোলের এগ্রিগেটে এগিয়ে থেকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছল য়ুর্গ্যান ক্লপের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+