Champions League: ঘরের মাঠে নাপোলি বধ, চার বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সা

চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। মেসি দল ছাড়ার পর থেকে ইউরোপ সেরার লড়াইয়ে নক আউটে টিকিটই পায়নি বার্সা। অবশেষে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচল কাতালানদের। নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল জাভির দল।

গত মঙ্গলবার নাপোলির ঘরের মাঠ মারাদোনা স্টেডিয়ামে শেষ ষোলোর প্রথম লেগ ড্র করার ঘরের মাঠে ফিরতি লেগ হয়ে দাঁড়িয়েছিল মরন-বাঁচন লড়াই। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর এদিন ঘরের মাঠে ফিরতি কাতালান ক্লাবটি জয় পেল ৩-১ গোলে ৷ গোল করলেন ফার্মিন লোপেজ, জোয়াও ক্যানসেলো এবং লেওয়ানডোস্কি ৷

Robert Lewandowski celebrates scoring against Napoli
AP
Robert Lewandowski celebrates scoring against Napoli

লা লিগায় মায়োর্কার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর জাভির দলের জন্য ম্যাচটা খুব একটা সহজ ছিল না ৷ চোটের কারণে দি জং, পেদ্রি, গাভি, আলেজান্দ্রো বালডে'কে ছাড়াই এই ম্যাচে নামতে হয়েছিল বার্সাকে। এক ঝাঁক তারকাকে ছাড়া এই ম্যাচে জয় পাওয়া সহজ ছিল না বার্সার জন্য। কিন্তু ঘরের মাঠে খেলার পুরো সুবিধাটা নিল জাভির শিষ্যরা৷

শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বার্সা। ম্যাচের শুরুর দিকে ২ গোলের লিডও নিয়ে নেয়। দুই গোল পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রনও ছিল বার্সার হাতেই। কিন্তু দুই গোল করার পর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে বার্সা। এই সুযোগে ৩০ মিনিটে নাপোলির সেন্টার ব্যাক আমির রাহমানির গোলে ব্যবধান কমায় নাপোলি। ম্যাচের স্কোর তখন বার্সা ২, নাপোলি ১। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে রক্ষণ জমাট রাখতেই বেশি সচেষ্ট ছিল বার্সা। কারণ জয় তাদের একান্ত প্রয়োজনীয় ছিল। ৮৩ মিনিটে সার্জি রবার্তোর পাস থেকে গোল করে বার্সাকে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার লেওয়ানডোস্কি। এর পরে আর নাপোলির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

২০১৯-২০ মরশুমের পর থেকে শেষ আটে ওঠা হয়নি বার্সার। অবশেষে চার বছরে প্রথমবার কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো কাতালান ক্লাবটি।৪ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বার্সেলোনা। তখন দলটিতে খেলতেন লিওনেল মেসি। আগেই দুই বছর গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল জাভির শিষ্যরা। এবার গ্রুপপর্বের বৈতরনি পার হওয়ার পাশাপাশি শেষ ষোলোর গণ্ডিও পেরুলো। লম্বা সময় পর সেই আক্ষেপ ঘুচিয়েছে কাতালানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+