Champions League: ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বড় জয়, পিএসজিকে সহজেই হারাল আর্সেনাল
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা। প্রথম ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোর বিরুদ্ধে হর দিয়েই এবারের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছিল কাতালান ক্লাবটি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় বার্সা, ইয়ং বয়েজ ক্লাবের বিরুদ্ধে শুধুই জিতলই না একইসঙ্গে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল বার্সা। ৫-০ ফলে প্রতিপক্ষকে উড়িয়ে দিল স্প্যানিশ ক্লাব।
ঘরের মাঠে এগিয়ে থেকেই ইয়ং বয়েজের বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। প্রথম থেকেই হ্যান্সি ফ্লিকের দলের লক্ষ্য ছিল বলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা। সেই লক্ষ্যে শুরুতেই সফল বার্সা। মূলত ছোট ছোট পাস খেলেই প্রতিপক্ষ দলের ডিফেন্সে হানা দিচ্ছিলেন লেওয়ানডোস্কি, রাফিনিয়ারা। ম্যাচের ৮ মিনিটের মধ্যেই প্রথম গোলের দরজা খোলে বার্সা। গোল করলেন লেওয়ানডোস্কি। পোলিশ স্ট্রাইকারকে বল সাজিয়ে দেন রাফিনিয়া।

দ্বিতীয় গোল করার ঠিক তিন মিনিটের মধ্যেই তৃতীয় গোল করল বার্সা। ফ্রি কিক থেকে উড়ে আসা বল হেডে গোলে পাঠালেন মার্তিনজে। এরপরও গোলের ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বার্সা।
জয় প্রথমার্ধেই প্রায় নিশ্চিত করে ফেলেছিল বার্সা। ব্যবধান কত হবে সেটা নিয়েই চর্চা ছিল। প্রথমার্ধে যেখানে শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করল বার্সা। ম্যা্চের ৫১ মি্নিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন লেওয়ানডোস্কি। অসাধারণ ফিনিশিংয়ের মাধ্যমে লক্ষ্যভেদ করলেন পোলিশ স্ট্রাইকার। এরপর ম্যাচের ৮১ মিনিটে ৫ স্টার সম্পন্ন হল বার্সার। যদিও এক্ষেত্রে বার্সার কেউ গোল করেননি। ইয়ং বয়েজের মহমম্দ আলি বল ক্লিয়ার করতে গিয়ে তা গোলে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত ৫-০ গোলে জয় পেয়েই মাঠ ছাড়ল বার্সা।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আর্সেনাল ২-০ গোলে হারাল পিএসজিকে। এমবাপে দল ত্যাগের পরই পিএসজির শক্তি কমেছে। আর্সেনালের কাছেও তাদের হারতে হল। আর্সেনালের হয়ে গোল করলেন কাই হাভার্টেজ এবং সাকা।












Click it and Unblock the Notifications