চ্যাম্পিয়ন্স লিগ জমজমাট, একনজরে মেসি-নেইমার -মরিনহোর দলের ফলাফল

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের খেলা জমজমাট। নকআউটে পৌঁছে গেল বার্সা

জমজমাট চ্যাম্পিয়ন্স লিগ। নক আউটের পর্বের টিকিট পেল হেভিওয়েটরা। কিন্তু এক এক দল এক একরকম পারফরম্যান্স করে পেল ।

কারোর ভাগ্যে জুটল ড্র, কেউ জিতল ধামাকা পারফরম্যান্স দিয়ে, কেউ বা হেরেই পেল প্রি-কোয়ার্টারের টিকিট।

পিএসজি-র ফলাফল

৭-১ গোলে প্যারিস সেন্ট জার্মেইন উড়িয়ে দিল সেলটিককে। নেইমার করলেন জোড়া গোল, জোড়া গোল কাভানিরও। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে কোনও দলের করা সবচেয়ে বেশি গোলের রেকর্ড তৈরি করল তারা। তাও হাতে এক ম্যাচ বাকি থাকতেই করে ফেলল রেকর্ড।

খেলার গতি

খেলার প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় সেলটিক। কিন্তু ওই টুকুই। এদিন খেলার ৯ মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। ২২ মিনিটে ফের গোল ব্রাজিলিয়ান তারকার পা থেকে, এর ৬ মিনিটের মধ্যেই ফের গোল। গোল করেন কাভানি। প্রথমার্ধের আরও একটি গোল করে পিএসজি। গোলদাতা মাবাপে।

দ্বিতীয়ার্ধের খেলা

দ্বিতীয়ার্ধের খেলাতেও সেই একই ঝাঁধ। ৭৫ মিনিটে গোল করেন ভেরেত্তি। ৭৯ মিনিটে নিজের দু 'নম্বরটি সেরে নেন কাভানি, ৮০ মিনিটে সেলটিকের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ড্যানি অ্যালভেস।

বার্সা-র খেলা

বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভারদে এদিনের ম্যাচে পাউলিনহোকে দিয়ে ম্যাচ শুরু করেছিলেন। বেঞ্চে রেখেছিলেন লিওনেল মেসিকে। তবে জুভেন্তাসের বিরুদ্ধে তা দিয়ে ডাল গলাতে পারেনি ক্যাটালন জায়ন্টরা। ফলে ম্যাচের ৫৬ মিনিটে দিউলফকে তুলে নিয়ে এমএল টেনকে নামান বার্সা কোচ। কিন্তু তাতেও প্রত্যাশিত জয় আসেনি। তবে ম্যাচ না জিতলেও ১১ পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টারের টিকিট বুক করে ফেলল তারা।

হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বের টিকিট পাওয়া হয়ে গেছে, কিন্তু তাহলেও অ্যাওয়ে ম্যাচে গিয়ে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না হোসে মরিনহো। বাসেলের কাছে ১-০ গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন শুরু থেকেই খানিকটা নিষ্প্রভ ছিল রেড ডেভিলস আক্রমণ। তারওপর ৮৯ মিনিটে বাসেলের ফুটবলার লাং গোল করে ম্যান ইউয়ে-র কাছ তিন পয়েন্ট খোয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+