Ballon d'Or 2023: ব্যালন ডি'অরের তালিকায় ব্রাত্য রোনাল্ডো, মেসির সঙ্গে লড়াইয়ের কারা?
দীর্ঘ একটা সময় ছিল যখন ব্যালন ডি'অরের লড়াই মূলত সীমাবদ্ধ ছিল মেসি এবং রোনাল্ডোর মধ্যেই। কিন্তু বিগত কয়েক বছরে আর্জেন্টাইন রাজপুত্র নিজের জায়গা ধরে রাখলেও ফিকে হয়েছে পর্তুগিজ মহাতারকার কতৃত্ব। এবার ব্যালন ডি'অরের তালিকাতেই ব্রাত্যই থাকলেন রোনাল্ডো।২০ বছরের মধ্যে এই প্রথম ৩০ জনের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকার।
রোনাল্ডো স্থান না পেলেও তাঁর চির প্রতিপক্ষ মেসির নাম তালিকাতে উজ্জ্বল। সাত সাতবার জিতেছেন মেসি। এবারও সেরা হওয়ার দৌড়ে তিনি অন্যতম বড় দাবিদার। ২০২২ সালের ডিসেম্বর মাসে আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন, মেসির সেরা হওয়ার দৌড়ে হালান্ড তাঁকে কড়া টক্কর দিতে চলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উয়েফার সেরা ফুটবলারের পুরস্কার ইতিমধ্যেই জিতে নিয়েছেন ম্যান সিটি স্ট্রাইকার।

মেসি, হালান্ড ছাড়াও প্রাথমিক তালিকাতে জায়গা করে নিয়েছেন এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জামাল মুসিয়ালার পাশাপাশি মহম্মদ সালাহ, রবার্ট লেওয়নডস্কি, হ্যারি কেন, লুকা মদ্রিচের মতো বিশ্বফুটবলে পরিচিত ফুটবলাররা। আগামী ৩০ অক্টোবর প্যারিসে সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।
তবে পাঁচ বারের ব্যালন ডি'অর বিজেতা রোনাল্ডো আপাতত আল নাসরে খেলেছেন। তিনি ২০০৩ সালের পর প্রথমবার সেরা হওয়ার দৌড়ে নেই।গত বছর কাতার বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। অধিনায়ক হিসেবে দলকে ৩৬ বছর পর বিশ্ব সেরা করেছেন। সারা বিশ্বকাপ জুড়ে করেছেন অসাধারণ পারফরমেন্স। শুধু নিজের গোল করেননি সতীর্থদো দিয়েও গোল করিয়েছেন।

সেই দিক থেকে মনে হচ্ছে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা ব্যালন ডি'অর পুরস্কার জিততে পারেন মেসি। তবে ক্লাব ফুটবলের নিরিখে মেসির থেকে এগিয়ে ম্যান সিটির স্ট্রাইকার হালান্ড।
গত কয়েক বছর ধরে ব্যালন ডি'অরের লড়াই ক্রমশ রোনাল্ডো বনাম লিওনেল মেসির থেকে সরে যাচ্ছিল। এবার সেই লড়াই থেকেই বেরিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। এবারের লড়াই মূলত হতে চলেছে মেসি, হাল্যান্ড ও কিলিয়ান এমবাপের মধ্যে।
প্রাথমিক তালিকা করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে ক্লাব এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের পারফরম্যান্সকে। কাতারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় লিওনেল মেসি তাই এবারও মর্যাদার এই পুরস্কারের বড় দাবিদার। তবে বিশ্বকাপে সোনার বুট জয়ী এমবাপেও নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

গত বছরটা তাঁর একমই ভালো যায়নি পর্তুগিজ মহাতারকার। ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিবাদের জেরে বিশ্বকাপের আগে তিনি দল ছাড়েন। এরপর বিশ্বকাপেও হতাশ করেন তিনি। মাত্র একটা গোল করতে পেরেছিলেন। সব মিলিয়ে গত বছর খারাপ গিয়েছিল রোনাল্ডোর। এরপর তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দিলেও সেখানে প্রভাব ফেলতে পারেননি।
উয়েফার মহিলা বর্ষসেরা ফুটবলার হওয়া বোনমাতি স্পেনকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। তিনি আছেন মহিলা তালিকায়। তার জেতার সম্ভাবনাও অনেক বেশি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications