Ballon d'Or: ব্যালন ডি’অরের লড়াই, কোন অস্ত্রে হালান্ডকে টেক্কা দিতে পারেন মেসি?
শেষের পথে ফুটবল মরসুম। শনিবার রাতেই হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের ফয়সালা। এবার চর্চা শুরু ব্যালন ডি'অর নিয়ে। বিশ্ব ফুটবলে কয়েক বছর আগেও এই লড়াই ছিল মেসি-রোনাল্ডোর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে সিআরসেভেন এই লড়াই থেকে অনেকটাই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে উঠে এসেছেন বেঞ্জিমা, এমবাপেরা। তবে ২০২২-২৩ মরসুমে এই লড়াই মূলত মেসির কঠিনতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছেন হালান্ড।
চলতি মরসুমে দুরন্ত ছন্দে ম্যান সিটির স্ট্রাইকার। সিটির হয়ে জিতলেন চ্যাম্পিয়ন্স লিগের খেতাব। তার আগে অবশ্য সিটির হয়েই এফএ কাপ ও প্রিমিয়ার লিগের খেতাব জয়ের নজির রয়েছে তাঁরই দখলে। চলতি বছরের ইউরোপ সেরার লড়াইয়ে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে গোল না করতে পারলেও, হ্যালান্ড গোটা টুর্নামেন্টে ১১টি ম্যাচে গোল করেছেন ১২টি। ইপিএলে ৩৫টি ম্যাচে ৩৬টি গোল রয়েছে নরওয়ের এই ফুটবলারটির। যা রেকর্ড ইপিএলের ইতিহাসে।

হালান্ডের লড়াই মূলত মেসির সঙ্গে। তবে বেশ কিছু কারনে নরওয়ের স্ট্রাইকারকে টেক্কা দিতে পারেন আর্জেন্টাইন রাজপুত্র। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন।

অন্যদিকে হালান্ডের ব্যক্তিগত নৈপূণ্য অবশ্যই আছে। তবে তাঁর সাফল্য অনেকবেশি দলগত। দলগত শক্তিতেই চলতি মরসুমে দুরন্ত সাফল্য পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
অন্যদিকে বড় ম্যাচে জ্বলে উঠতে বার বার ব্যর্থ হয়েছেন হালান্ড। ইউরোপ সেরার লড়াইয়ে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে গোল পান নি। বার বার বড় ম্যাচে তাঁর প্রত্যাশা থাকলেও তিনি তা পূরণে ব্যর্থ হয়েছেন। এই বিষয়টিও হালান্ডের বিপক্ষে যেতে পারে।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications