ঝুলে রইল অবিনাশ রুইদাসকে নিয়ে সিদ্ধান্ত, স্পেশাল কমিটির কোর্টে বল ঠেলল এআইএফএফ
অবিনাশ রুইদাসের ঘটনার নিষ্পত্তি হল না, স্পেশাল কমিটি গড়ল এআইএফএফ
অবিনাশ রুইদাস ইস্যুতে বৃহস্পতিবার কোনও সিদ্ধান্ত নিতে পারল না এআইএফএফ। উল্টে উষানাথ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বে স্পেশাল কমিটি গড়ে আপাতত দায় এড়াল ফুটবলের সর্বভারতীয় সংস্থা।

এআইএফএফের পক্ষ থেকে জানানো হয়েছে দল পরিবর্তনের ক্ষেত্রে তাদের যা নিয়মাবালী তা তারা দেখেছ। এমনকি ফিফার নিয়মাবলীও দেখেছে। এআইএফএফ আশা করেছে এই স্পেশাল কমিটি সমস্ত পেপার ওয়ার্ক খুঁটিয়ে দেখে তারপর নিজেদের সিদ্ধান্ত জানাবে। তারপর সদস্যদের সঙ্গে আলোচনার পরই গোটা বিষয়টির সমাধান সূত্র বেরোবে।

এদিকে প্রাথমিকভাবে অবিনাশ রুইদাসকে নিয়ে এই বিরোধ শুরু হয় যখন ইস্টবেঙ্গলে খেলতে না চেয়ে তিনি আইএসএলে খেলতে চান। কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল অবিনাশের সঙ্গে তাঁদের আরও একবছরের চুক্তি আছে। এই নিয়ে আইএফএ-র দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু অবিনাশ রুইদাসকে বারংবার ডাকা সত্বেও তিনি আসেননি, বরং উকিলের চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় অবিনাশের ইস্যু সমাধান করার এক্তিয়ার নেই আইএফএ-র।
আসলে ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গে কথা বলার পরই মোড় ঘুরে যায় অবিনাশ রুইদাস ইস্যুর। আইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে শৃঙ্খলারক্ষা কমিটির কোর্টে বল গড়ায়। ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে অবিনাশের সই কিনা তা খতিয়ে দেখা হবে সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ। কিন্তু হঠাৎই কাহিনিতে ঢুকে পড়ে এআইএফএফ জানিয়ে দেয় , সিদ্ধান্ত নেবেন তারাই।
ওয়াকিবহাল মহল সূত্রের খবর হয়ত একটা আর্থিক জরিমানা দেওয়ার পর হয়ত অবিনাশ রুইদাসকে আইএসএলেই খেলার অনুমতি দেওয়া হবে। তার আগে নাটক আরও লম্বা টানা হচ্ছে।












Click it and Unblock the Notifications