Euro 2020: আধিপত্য বজায় রেখে উত্তর ম্যাসিডোনিয়াকে হারাল অস্ট্রিয়া
জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া। গ্রুপ সি-র ম্যাচে আজ বুখারেস্টে উত্তর ম্যাসিডোনিয়াকে তারা হারাল ৩-১ গোলে। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছিল।

ম্যাচের ১৮ মিনিটে স্টেফান লেইনারের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ২৮ মিনিটে সমতা ফেরান গোরান পান্ডেভ। এদিনের ম্যাচে বল দখলের লড়াইয়ে উত্তর ম্যাসিডোনিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল অস্ট্রিয়া। উত্তর ম্যাসিডোনিয়ার গোলকিপার কয়েকটি ভালো সেভ করেন। যত সুযোগ অস্ট্রিয়া তৈরি করেছিল তাতে জয়ের ব্যবধান বাড়তেও পারত।

প্রথমার্ধ এক-এক গোলে অমীমাংসিত থাকার পর দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ঝাঁপায় অস্ট্রিয়া। জয় নিশ্চিত হয় পরিবর্ত হিসেবে নামা দুই ফুটবলারের গোলে। ৭৮ মিনিটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন মাইকেল গ্রেগরিৎস্ক। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান মার্কো অর্নাউটোভিক।
🇦🇹 Austria claim their first ever EURO win; Gregoritsch nets 700th goal in finals history ✅
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021
🇲🇰 Goran Pandev nets first ever major finals goal for North Macedonia on their debut#EURO2020
এই নিয়ে ইউরো কাপে প্রথম জয়ের স্বাদ পেল অস্ট্রিয়া। পরের ম্যাচে তাদের খেলতে হবে এই গ্রুপের ফেভারিট নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচ থেকে বেশ কিছু পজিটিভ বিষয় নিয়ে বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে খেলবে উত্তর ম্যাসিডোনিয়া।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications