আতলেতিকো মাদ্রিদের হার আর বার্সেলোনার জয়ে জমে গেল লা লিগার খেতাবি দৌড়
শীর্ষস্থান এখনও ধরে রাখলেও ফের হোঁচট খেল আতলেতিকো মাদ্রিদ। শনিবার রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থান ধরে রেখেছিল। তবে বার্সেলোনা ভিলারিয়ালের বিরুদ্ধে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেওয়ায় আরও জমে গেল লা লিগার খেতাবি দৌড়। তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও সেভিয়াও কিন্তু রয়েছে খেতাবি দৌড়ে।

FT in Bilbao. pic.twitter.com/drXmUhaW74
— Atlético de Madrid (@atletienglish) April 25, 2021
বল দখলের লড়াইয়ে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে এগিয়ে থাকলেও কাজের কাজ করতে ব্যর্থ এখনও লা লিগার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ। ৮ মিনিটে আলেজান্দ্রো বেরেঙ্গুয়ার রেমিরোর গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক ক্লাব। ৭৭ মিনিটে স্তেফান সাভিচের করা গোলে সমতা ফেরায় আতলেতিকো মাদ্রিদ। যদিও ৮৬ মিনিটে অ্যাথলেটিকের হয়ে জয়সূচক গোলটি করেন ইনিগো মার্টিনেজ। এই পরাজয়ের ফলে ৩৩টি ম্যাচ খেলে ৭৩ পয়েন্টে দাঁড়িয়ে রইল আতলেতিকো মাদ্রিদ। শনিবার এলচের বিরুদ্ধে খেলার পর তারা বার্সার মুথোমুথি হবে মে মাসের ৮ তারিখ।
💪🔵🔴 pic.twitter.com/G7hnHzCfrV
— FC Barcelona (@FCBarcelona) April 25, 2021
আতলেতিকো মাদ্রিদকে অ্যাথলেটিক রুখে দেওয়ায় সুবিধা হয়ে গেল বার্সেলোনার। কেন না, লা লিগার শীর্ষস্থান দখলের হাতছানি মেসিদের সামনে। এক ম্য়াচ কম খেলে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান মাত্র দুই। বৃহস্পতিবার আটে থাকা গ্রানাদাকে হারালেই লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসবে বার্সেলোনা। গতকাল ভিলারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। স্যামুয়েল চুকউইজের গোলে ভিলারিয়াল এগিয়ে যাওয়ার দুই মিনিট পরেই সমতা ফেরান আন্তোনিও গ্রিজম্যান। এরপর তিনিই ৩৫ মিনিটে জয়সূচক গোল করে বার্সাকে এগিয়ে দেন। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের পর টানা দ্বিতীয় ম্যাচ জিতল বার্সেলোনা।
The best of the action from another wonderful day at Wembley! 🏆
— Manchester City (@ManCity) April 25, 2021
🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/Q2I5vqlRdF
এরই মধ্যে এলো সুখবর। ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার এরিক গার্সিয়া আগামী মরশুমে খেলবেন বার্সায়। টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের জন্য ইএফএল কাপ জেতার পর এ কথা জানিয়েছেন ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।
গ্রানাদাকে ২-১ গোলে হারিয়ে খেতাবি দৌড়ে রয়েছে সেভিয়াও। ৩৩ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট। সেভিয়া ম্যাচে ঘটেছে এক অভিনব ঘটনা। দ্বিতীয়ার্ধে চার মিনিট ইনজুরি টাইম দেওয়া হলেও রেফারি তিন মিনিট পরই ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দেন। গ্রানাডার খেলোয়াড়রা প্রতিবাদ করলে ভিডিও রিভিউয়ে দেখা যায় সত্যিই এক মিনিট কম খেলিয়েছেন রেফারি। এরপর এক মিনিট খেলা হতেই দ্বিতীয়বারের জন্য ম্যাচ শেষের বাঁশি বেজে ওঠে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications