মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএল ম্যাচে ড্র করে মুখ রক্ষা এটিকে-র
মুম্বই, ১২ অক্টোবর : জমে উঠেছে আইএসএল এর তৃতীয় মরশুম। গতকাল মুম্বই সিটি এফসি এবং আতলেতিকো দে কলকাতার ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়ে যায়। এবারের মরশুমের মুম্বই সিটি এফসি প্রথম দুটি ম্যাচ জেতার পরে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র এবং দ্বিতায় ম্যাচে কেরলের বিরুদ্ধে জেতার পর এটিকে দল ও বিপক্ষকে পরাস্ত করার মনোভাব নিয়েই মাঠে নেমেছিল। [জেনে নিন ISL টুর্নামেন্টের সময়সূচি]
খেলা শুরু হওয়ার ২৭ মিনিটের মাথায় মুম্বই সিটি এফসি দলের হয়ে প্রথম গোলটি করেন মাতিয়াস দাফেদেরিকো। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এটিকে কে চাপে রেখেছিল মুম্বই। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পরে কলকাতার খেলোয়ারাও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন। দ্বিতয়ার্ধের ৮২ মিনিটের মাথায় এটিকে হয়ে গোল শোধ করেন জাভিয়ার লারা গ্রান্দে। এদিনেও ম্যাচের ত্রাতা তিনিই। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]

এদিনের ম্যাচে কোচ তারকা খেলোয়ার ইয়ান হিউমকে ৪৬ মিনিটের মাথায় মাঠ থেকে তুলে নেন। নব নিযুক্ত এটিকে কোচ হোসে ফ্রান্সিককো মোলিনার এই সিদ্ধান্তে হতাশ হন এটিকে সমর্থকেরা। গতকালের ম্যাচ ড্র করে আতলেতিকো দে কলকাতা মুখ রক্ষা করলেও ফাইনালের দৌড়ে এগোতে হলে কোচের ঘাড়ে যে বাড়তি চাপ পড়তে চলেছে তা বুঝতে পারছেন হোসে ফ্রান্সিককো মোলিনা। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]
গতকালকের ম্যাচের পরে আতলেতিকো দে কলকাতা ৩ টি ম্যাচ খেলে ২ টি ড্র এবং একটি ম্যাচে জয়লাভ করেছে। বর্তমানে ৫ পয়েন্ট সংগ্রহ করে লিগের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো দে কলকাতা। অন্যদিকে ৩ টি ম্যাচের মধ্যে একটি ড্র এবং দুটি ম্যাচ জিতে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্যে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নর্থ ইউনাইটেড এফসি। ৩ টি ম্যাচের মধ্যে ৪টি জয় এবং একটিতে হেরে গিয়ে তাদের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট।












Click it and Unblock the Notifications