(Video) 'মার গোল...টেনে মার'... আতলেতিকো দে কলকাতার নয়া প্রোমো একাই জমিয়ে দিলেন সৌরভ!
কলকাতা, ৭ সেপ্টেম্বর : "আরে মশাই জিওগ্রাফি বদলালে কি বাঙালি বদলায়?" একেবারে হক কথা। যতই ইতালিয়ান ডিজাইনের আসবাবপত্রে ঘেরা বাড়ি হোক, তবু ফুটবল আর আড্ডার মেজাজ কি পাল্টায়? না পাল্টায় না, পাল্টাবেও না। আর সেই ফ্লেভারই এবার আতলেতিকো দে কলকাতার নয়া প্রোমোতে আপাদমস্তক বিদ্যমান।[(ছবি) আইএসএল প্রস্তুতি, লস এঞ্জেলেসে কড়া অনুশীলন শুরু করল আতলেতিকো দে কলকাতা]
প্রথমবারের চ্যাম্পিয়ান, দ্বিতীয়বারের সেমি ফাইনালিস্ট আটলেটিকো দে কলকাতা, টুর্নামেন্ট শুরুর আগেই কিন্তু বাঙালির ফুটবল সেন্টিমেন্টকে একেবারে চাঙ্গা করে দিয়েছে। নেপথ্যে অবশ্যই একজন। দলের কর্তা হওয়ার পাশাপাশি মনে প্রাণে ফুটবলপ্রেমী বাঙালি সৌরভ গঙ্গোপাধ্যায়। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]

এক মিনিটের প্রোমোতে প্রতি বলে ছক্কা হাঁকিয়েছেন দাদা। ভয়েস ওভারের বাঙালির মুড ধরে রাখা থেকে শুরু করে শরীরী ভাষায় সেই আক্রমণাত্মক মনোভাব আর ডায়লগ ডেলিভারি...উফ দাদা ফাটাফাটি। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]
এই প্রোমোতে ফুটবল ফিভারের সঙ্গে মিলে মিশে একারার আট থেকে আশি আম বাঙালি। বৃষ্টি ভেজা মাঠে ফুটবল খেলার নস্টালজিয়াও অটুট। আর সবশেষে দাদার হুঙ্কার 'মার গোল...টেনে মার!' এক মিনিটের প্রোমো ভিডিওয় আপাতত ফুটবল নেশায় বুঁদ 'পল্টু, বাবাই আর বুম্বারা...'! [ অক্টোবরে শুরু হচ্ছে ISL, জেনে নিন টুর্নামেন্টের সময়সূচি]
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianSuperLeague%2Fvideos%2F644896002352993%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>












Click it and Unblock the Notifications