স্পেনে 'সিআর৭'-কে দেখে মন্ত্রমুগ্ধ টিম এটিকে!
বেঙ্গালুরু, ১৫ সেপ্টেম্বর : ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আগে অনুশীলনে আপাতত ব্যস্ত আতলেতিকো দে কলকাতার খেলোয়াড়রা। যেই সেগোভিয়ায় টিম এটিকে অনুশীলন করছে তার থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত মাদ্রিদ। কিন্তু দূরত্বের অজুহাতে ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে থেকে খেলতে দেখার অমূল্য অভিজ্ঞতার সুযোগ হাতছাড়া করতে নারাজ এটিকে-র খেলোয়াড়রা।[(Video) 'মার গোল...টেনে মার'... আতলেতিকো দে কলকাতার নয়া প্রোমো একাই জমিয়ে দিলেন সৌরভ!]
লা লিগার এই সিজনের রিয়াল মাদ্রিদের খেলার স্পেশ্যাল পাস পেয়েছেন আতলেটিকো দে কলকাতার শিলটন পাল, কিংশুক দেবনাথ এবং বিক্রমজিৎ সিং। [(ছবি) আইএসএল প্রস্তুতি, লস এঞ্জেলেসে কড়া অনুশীলন শুরু করল আতলেতিকো দে কলকাতা]

এটিকে গোলকিপার শিলটন গতবারের সিজনে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলেছিলেন শিল্টন। মাদ্রিদ থেকে ফোনে জানালেন, "স্পেশ্যাল পাসের দাম অনেক। এক একটা পাস প্রায় ১০,০০০ টাকা। তবুও আমরা পাস না নিয়ে পারিনি। কারণটা খুবই সোজা। আমরা রোনাল্ডোর মতো খেলোয়াড়কে এত সামনে থেকে খেলতে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।" [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
এদিকে ম্যাচ শেষ হওয়ার পরও রোনাল্ড জাদুর ঘোর কাটছে না বিক্রমজিৎ সিংয়ের। মাদ্রিদ থেকেই বললেন, "স্টেডিয়ামে ঢোকার পর মনে হচ্ছিল না কোনও ফুটবল ম্যাচ দেখতে এসেছি। মনে হচ্ছিল যেন কার্নিভালে অংশ নিয়েছি। রিয়াল মাদ্রিদ ফ্যানেরা একসুরে গান গাইছে, স্লোগান দিচ্ছে ড্রাম বাজাচ্ছে। এ সত্যিই এক অন্য জগৎ।" [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]
শুধু রোনাল্ডোর খেলায় নয় তাঁর ব্যক্তিত্বেও মোহিত এটিকে-র তিন তারকা। শিলটনের কথায়, "স্টেডিয়ামে ৮৫,০০০ দর্শকের সামনে যখন তারকা রোনাল্ডো এলেন সে এক অন্য পরিবেশ। ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পরও ঘেমে চুপচুপে হয়ে গিয়েও অক্লান্ত ভাবে একের পর এক ফ্য়ানের অটোগ্রাফের আবদার মেটাচ্ছিলেন শান্তভাবে, হাসিমুখে। এটা গোটা ব্যাপারটা কোনওভাবেই মিস করা যেত না।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications