রবীন্দ্র সরোবরে আতলেতিকো দে কলকাতার ম্যাচ নিয়ে কোন সমস্যা হবে না: সঞ্জীব গোয়েঙ্কা
কলকাতা, ২৩ সেপ্টেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় সিজন আর কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এটিকে দলের পক্ষ থেকে সঞ্জীব গোয়েঙ্কা দাবি করেছেন রবীন্দ্র সরোবরে আতলেতিকো দে কলকাতার যে ম্যাচটি খেলার কথা রয়েছে তাতে কোন প্রকার বাধা আসবে না। তবে এর আগে নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও মিস্টার গোয়েঙ্কা জানান, নিরাপত্তা সংক্রান্ত কোন সমস্যাই হবে না।
এই ম্যাচটি প্রথমে সল্টলেক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে নির্মাণ কাজ চলার জন্য তা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়। এখানেই সমস্যা মেটেনি। কলকাতার কয়েকজন পরিবেশবিদ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করায় শুরু হয় বিপত্তি।

পরিবেশবিদদের মতে এই মাঠে ম্যাচটি খেলা হলে দূষনের পরিমান বেড়ে যেতে পারে যার ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এই মামলাটি এখন আদালতে বিচারাধীন। ২৭ সেপ্টেম্বর এই মামলার শুনানির কথা রয়েছে।
সঞ্জীব গোয়েঙ্কা তাঁর সাক্ষাৎকারে জানান, ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচের জন্য আগে থেকে যে তালিকা তারি করা হয়েছে তাকেই মেনে দল সিন্ধান্ত নেবে। তিনি আরও বলেন পরিবেশের বিষয়টিও গুরুত্বপূর্ণ সেদিকেও আমরা খেয়াল রাখতে চাই। সঞ্জীব গোয়েঙ্কা এই মন্তব্যে আতলেতিকো সমর্থকেরা আশার আলো দেখলেও ২৭ তারিখ আদালতের শুনানির উপরেও অনেক কিছু নির্ভর করছে।












Click it and Unblock the Notifications