আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে
তৃতীয় মরশুমে ফের একবার আইএসএলের ট্রফি ঘরে তুলতে মরিয়া হয়ে ঝাঁপাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আতলেতিকো দে কলকাতা। এইবার দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যকে নেওয়া হয়েছে। বিশেষ করে আক্রমণভাবে অভিজ্ঞ হেল্দার পোস্তিগার অন্তর্ভুক্তি দলকে শক্তিশালী করবে বলেই মত এটিকে টিম ম্যানেজমেন্টের। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
প্রথমবারের মরশুমে এটিকে আইএসএল জিতেছে। পরেরবার সেই খেতাব ছিনিয়ে নিয়েছে চেন্নাইয়ান এফসি। তবে ফের এবছর খেতাব পেতে মরিয়া এটিকে-র সদস্যরা। স্পেনে গিয়ে বিশেষ প্রস্তুতি শিবিরেরও আয়োজন করা হয়েছে দলের খেলোয়াড়দের জন্য। প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। [লস এঞ্জেলেসে কড়া অনুশীলন শুরু করল আতলেতিকো দে কলকাতা]

এবারে এটিকে-র দায়িত্বে রয়েছেন কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা। তাঁর তত্ত্বাবধানে নতুন করে সাফল্য পাবে দল এমনটা মনে করছে ফ্র্যাঞ্চাইজি কর্তারাও। পোস্তিগাকে সই করানো ছাড়াও সবকিছুতেই আতলেতিকো দে মাদ্রিদের সাহায্য তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও। ফলে এবারের মরশুমে ভালো কিছু করে দেখাতে মরিয়া এটিকে ব্রিগেড।
এটিকে-র এবছরের দল একনজরে
গোলকিপার
শিলটন পাল, দেবজিৎ মজুমদার, দানি মায়ো
ডিফেন্স
অর্ণব মন্ডল, হোসে লুইস এসপিনোসা, আরোয়ো, কিগান পেরেইরা, কিংশুক দেবনাথ, পাবলো গালার্দো, প্রবীর দাস, প্রীতম কোটাল, রবার্ট লালথলামুয়ানা
মিডফিল্ডার
বিদ্যানন্দ সিং, বিকাশ জাইরু, বিক্রমজিৎ সিং, বোরহা ফার্নান্ডেজ, জাভিয়ার লারা গ্রান্দে, লালরিনদিকা রালতে, অফেন্সে নাতো, সমীঘ ধৌতি, শেখ জুয়েল রাজা, স্টিফেন পল পিয়ারসন
ফরওয়ার্ড
অবিনাশ রুইদাস, হেল্দার পোস্তিগা, ইয়ান হিউম, হুয়ান বেলেনকোসো












Click it and Unblock the Notifications