চ্যাম্পিয়ন্স লিগে আটলেটিকো মাদ্রিদের কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হার

চ্যাম্পিয়ন্স লিগে আটলেটিকো মাদ্রিদের কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হার

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হার হজম করতে হল প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি-কেও। ফলে কার্যত জমে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের লড়াই।

লিভারপুলের হার

লিভারপুলের হার

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচের চতুর্থ মিনিটে গোল পেয়ে যায় হোম টিম। এরপর ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলতে শুরু করে স্পেনের দল। ফলে বলের নিয়ন্ত্রণে (৭৩ শতাংশ) এগিয়ে থেকেও ম্যাচ গোল করতে পারেনি লিভারপুল। ১-০ ব্যবধানে ম্যাচ জেতে আটলেটিকো মাদ্রিদ।

পিএসজি-র হার

পিএসজি-র হার

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হার হজম করতে হয় নেইমারের দলকে। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে প্রথম গোল দেন ডর্টমুন্ডের হ্যালান্ড। ৭৫ মিনিটে পিএসজি-র হয়ে গোল শোধ দেন নেইমার। ৭৭ মিনিটে হোম টিমের হয়ে জয়সূচক গোল করেন হ্যালান্ড।

চাপে চ্যাম্পিয়নরা

চাপে চ্যাম্পিয়নরা

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ জিততেই হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে। একই অবস্থা পিএসজি-রও।

আগামী ম্যাচ

আগামী ম্যাচ

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলের প্রথম ম্য়াচে মুখোমুখি হবে আটালান্টা ও ভ্যালেন্সিয়া। দ্বিতীয় ম্যাচে আরবি লেইপজিগের সঙ্গে লড়াই করবে টোটেনহ্যাম হটস্পার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+