আইএসএলের সাফল্য ভুলে ফেরান্দোর ফোকাসে সুপার কাপ

আইএসএল অতীত। এবার জুয়ান ফেরান্দোর মিশন সুপার কাপ। পাহাড় প্রমাণ সমস্যাকে কাটিয়ে উঠে আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান। দলকে ভারতসেরা করে পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন সবুজ মেরুনের স্প্যানিশ কোচ।

বিশ্রাম কাটিয়ে আগেই সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রীতম কোটাল, হুগো বুমোসরা। আইএসএল জিতলেও দলে কোনরকম আত্মতুষ্টিকে জায়গা দিতে নারাজ বাগান হেডস্যার।। নতুন লক্ষ্যে ,নতুন উদ্যমে শুরু করতে চাইছেন জুয়ান ফেরান্দো। বুধবার এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকারে ফেরান্দো বলেন, "সুপার কাপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুয়ান ফেরান্দো

একাধিক ফুটবলারের চোট রয়েছে , তাদের সেরে ওঠার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ছয় থেকে সাত জন ফুটবলার ডেভেলপমেন্ট লিগে খেলছে। তাই ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। সুপার কাপে শুধুমাত্র আইএসএল দলগুলি নয় একইসঙ্গে খেলতে হবে আই লিগ দলগুলি বিরুদ্ধেও। প্রতিটি দলই অত্যন্ত ব্যালেন্স এবং শক্তিশালী ।তাই আমাদের সতর্ক থাকতে হবে ।"

মরসুমের মাঝপথ থেকেই চোটের সমস্যায় জেরবার সবুজ মেরুন। জনি কাউকে তিরির মতো ফুটবলাররা আইএসএলের অধিকাংশ ম্যাচে খেলতে পারেননি ।এখনও তারা পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। পাশাপাশি চোট রয়েছে আসিক কুরিয়ান এবং মনবীর সিং -র।

এটিকে মোহনবাগান

গত পয়লা এপ্রিল থেকেই সুপার কাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সবুজ মেরুনের। আগামী ১৮ই এপ্রিল থেকে কেরলে শুরু হবে এই টুর্নামেন্ট। আইএসএলের শুরুতে সেভাবে দল পারফরম্যান্স করতে পারেনি। ফলে ফেরান্দোকে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা । কিন্তু আইএসএল জিতিয়ে তিনিই এখন নায়ক। তবে এখানে থেমে থাকতে চান না ফেরান্দো।

মরসুমে দ্বিতীয় ট্রফি ঘরে তুলতে মরিয়া তিনি। এই প্রসঙ্গে এটিকে মোহনবাগানের কোচ বলেন,' আমাদের স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। আমরা এখনই এশিয়া সেরা হওয়ার কথা ভাবতে পারবো না। তবে আমাদের হাতে সুপার কাপ রয়েছে সেটা চ্যাম্পিয়ন হতে পারি। সুপার কাপে চ্যাম্পিয়ন হলেই খুলে যাবে এএফসি কাপের দরজা।'

এটিকে মোহনবাগান

মরসুমের শুরু থেকেই গোল খরায় ভুগছিল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণকে ছেড়ে দেওয়ায় কাঠগড়ায় উঠতে হয়েছিল কোচকে। গোল কম হওয়ার সমস্যা কে খুব একটা আমল দিতে নারাজ ফেরান্দো। তার স্পষ্ট বক্তব্য,' এই মরসুমে শুধুমাত্র আমাদের দলই কম গোল করেছে এমনটা নয়। যদি অন্য দলগুলির দিকে তাকানো হয় দেখা যাবে, মুম্বই , ব্যাঙ্গালোরের মতো দলগুলিও ১-০, বা ২-১ফলে বেশিরভাগ ম্যাচ জিতেছে । আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা হয়তো কাজে লাগাতে পারেনি। তবে দিনের শেষে চ্যাম্পিয়ন হওয়াটাই বড় তৃপ্তির।'

কলকাতায় কোচিং করানোয় ফেরান্দো ভালো মতোই বুঝেছেন ময়দানের পালস্। সাফল্য দিলে সমর্থকরা মাথায় করে রাখবেন , পান থেকে চুন খসলেই গো ব্যাক স্লোগান উঠতে দেরী হবে না।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+