মোহন-ইস্ট আইএসএল খেললেও এটিকে-র জনপ্রিয়তায় ভাঁটা পড়বে না : সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতা, ১৬ সেপ্টেম্বর : ভারতীয় ফুটবলের দুই সেরা ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলেও, তা সত্ত্বেও আগামিদিনে আতলেতিকো দে কলকাতার জন্য সমর্থনে ভাঁটা পড়বে না। এমনটাই মনে করছেন এটিকে-র অন্যতম মালিক তথা কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। [আতলেতিকো দে কলকাতার নয়া প্রোমো একাই জমিয়ে দিলেন সৌরভ!]
আইএসএল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, গত মরশুমে আইএসএলের প্রায় প্রতিটি ম্যাচে ৭৫ হাজা করে দর্শক মাঠে এসেছিলেন। তাই আমি আশাবাদী, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো দলের অন্তর্ভুক্তির পরও আমরা আমাদের সমর্থকদের হারাব না। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]

গুঞ্জন রয়েছে, দুটি দলই নয়, হয় মোহনবাগান অথবা ইস্টবেঙ্গল, কোনও একটি দল আইএসএলে খেলতে পারবে। তাহলে এটিকে-র সঙ্গে কেমন টক্কর হবে? প্রশ্ন শুনে সৌরভ টেনে এনেছেন ব্রাজিল-আর্জেন্তিনা ম্যাচের প্রসঙ্গ। এক্ষেত্রেও এটিকে-র বিরুদ্ধে যেই খেলুক, সমর্থন দুভাগে ভাগ হবে বলেই বিশ্বাস সৌরভের। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
এদিন আইএসএল ছাড়াও ভারতের আসন্ন নিউ জিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেন সৌরভ। বিরাট কোহলিকে দেখে তিনি যে মুগ্ধ তা ফের একবার জানিয়েছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক। নতুন প্রজন্মের উচিত কোহলিকে অনুসরণ করা, এমনটাই মত সৌরভের। [শুরু হচ্ছে ISL, জেনে নিন টুর্নামেন্টের সময়সূচি]
পাশাপাশি ইডেনে আসন্ন টেস্টে কিউয়িদের হারিয়ে জিতবে ভারত, এমনটাই আশা সৌরভের। তবে নিউ জিল্যান্ডকে খাটো করে দেখতে নারাজ সৌরভ। কিউয়িরা সবসময় কালো ঘোড়া হিসাবেই মাঠে নামে বলে সতর্ক করেছেন তিনি।
এদিন বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামির ভবিষ্যত নিয়েও আশাবাদী শুনিয়েছে সৌরভকে। তাঁর মতে, ঋদ্ধিমান চাইলে ১০০টি টেস্ট খেলতে পারে। ও অসম্ভব খাটিয়ে ও ধৈর্য্যশীল খেলোয়াড়। এছাড়া মহম্মদ শামি অত্যন্ত গুণী বোলার। তবে চোট আঘাত থেকে শামির নিজেকে বাঁচিয়ে চলা শিখতে হবে। তাহলেই ভারতের হয়ে অসাধারণ হয়ে উঠতে পারবে শামি, মত সৌরভের।












Click it and Unblock the Notifications