আজ আইএলএস-এ ওড়িশা এফসি-র মুখোমুখি এটিকে, জিততে মরিয়া দুই দল

আজ আইএলএস-এ ওড়িশা এফসি-র মুখোমুখি এটিকে, জিততে মরিয়া দুই দল

আইএসএল তালিকার শীর্ষস্থানে থাকা এটিকে আজ ফের মাঠে নামছে। পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে তাদের মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসি। তাদের কাছে এটি মাস্ট উইন ম্যাচ। জিততে মরিয়া আন্টোনিও লোপেজ হাবাসের দলও। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়া প্রেমীরা।

আজ আইএলএস-এ ওড়িশা এফসি-র মুখোমুখি এটিকে, জিততে মরিয়া দুই দল

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের ম্য়াচ থাকায়, বেশ কিছুদিন বন্ধ ছিল আইএসএল। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়েছে বেঙ্গালুরু এফসি। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ঠিক এটিকে-র পিছনে উঠে এসেছেন সুনীল ছেত্রীরা। আজকের ম্যাচ জিতে আন্টোনিও লোপেজ হাবাসের দল, বেঙ্গালুরুর থেকে আরও ব্যবধান বাড়াবে বলে আশা এটিকে প্রেমীদের।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিরকার শীর্ষে রয়েছে এটিকে। ওড়িশার এফসি-র বিরুদ্ধে আজকের ম্যাচেও হাবাসের কাউন্টার অ্যাটাক নির্ভর খেলার ওপরই ভরসা রাখছে এটিকে। বিদেশি রয় কৃষ্ণ ও স্বদেশী প্রীতম কোটাল, প্রণয় হালদার, প্রবীর দাসরা এই ম্য়াচ জিততে কোনও কসুর রাখতে রাজি নন। অন্যদিকে আইএসএলে ৪ ম্যাচ খেলেছে ওড়িশা এফসি। ১টি ম্যাচ জিতলেও ২টিতে হেরেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করা ওড়িশা, আজকের ম্যাচ জিতে ওপরে উঠতে বদ্ধপরিকর। ম্যাচ ঘিরে পুনেতে উন্মাদনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+