আইএসএলে নর্থইস্ট-কে হারিয়ে এটিকে-র সামনে ফের শীর্ষে পৌঁছনোর হাতছানি
আইএসএলে নর্থইস্ট-কে হারিয়ে এটিকে-র সামনে ফের শীর্ষে পৌঁছনোর হাতছানি
আজ সন্ধ্যায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে এটিকে। এই ম্যাচ জিতলে ফের লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা টুর্নামেন্টের সেকেন্ড বয়। সম পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।
ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ান সমৃদ্ধ নর্থইস্ট ইউনাইটেড-কে তাদেরই মাটিতে চিত করা যে বেশ কঠিন, তা মেনে নিয়েছেন এটিকে-র কোচ আন্টোনিও লোপেজ হাবাস। ঘরের মাঠে জন আব্রাহামের দলের রেকর্ড ঘাটলে বোঝা যায় যে তাদের হালকা ভাবে নেওয়ার কোনও মানেই হয় না। তাই আজকের ম্যাচ খেলতে নামার আগে বেশ সাবধানী কলকাতার দল।
টুর্নামেন্টে তাদের শেষ দুই ম্যাচ ড্র করেছে এটিকে। শেষ ম্যাচে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে রয় কৃষ্ণার গোলে পতন বাঁচে হাবাসের দলের। তাই এদিন প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপানো এটিকে-র লক্ষ্য বলে জানা গিয়েছে। স্প্যানিশ কোচ জানিয়েছেন, তাঁর দল ভালো খেলছে। তবে আরও ভালো খেলতে হবে। লিগের শীর্ষ স্থানে পৌছতে নর্থইস্ট ম্যাচ তাঁদের কাছে মাস্ট উইন বলেও জানিয়েছেন হাবাস। গোল পেতে বিদেশি রয় কৃষ্ণা, উইলিয়ামসের ওপর ভারসা রাখছেন এটিকে-র কোচ।
Can @ATKFC end @NEUtdFC's unbeaten run in the 2019-20 #HeroISL season? 😯
Check out our #NEUATK preview 👇#LetsFootball #TrueLovehttps://t.co/VCBbIScJYT
— Indian Super League (@IndSuperLeague) December 7, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে ঘরের মাঠে এটিকে-র বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ সতর্ক নর্থইস্ট ইউনাইটেডের কোচ রবার্ট জেরিমিও। তাঁর কথায়, ম্যাচে কখন গোল আসবে, কেউ বলতে পারে না। সব ম্যাচেই তাঁদের একই রণনীতি থাকে। প্রথম দিকে প্রতিপক্ষকে বুঝে নিয়ে তারপর গোলের জন্য ঝাঁপানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন নর্থইস্টের কোচ রবার্ট। ম্যাচে রয় কৃষ্ণার সঙ্গে ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ানের দ্বৈরথ দেখতে মুখিয়ে দেশের ফুটবল প্রেমীরা।
Click it and Unblock the Notifications