প্রতিপক্ষ চেন্নাই, ৫ গোল ভুলে সতর্ক আন্তোনিও হাবাসের এটিকে

গত ম্যাচে ঘরের মাঠে নবাগত হায়দরাবাদ এফসি-কে ৫-০ গোলে হারিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে এটিকে।

গত ম্যাচে ঘরের মাঠে নবাগত হায়দরাবাদ এফসি-কে ৫-০ গোলে হারিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে এটিকে। তবু আজ সন্ধ্যায় শক্তিশালী চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে তাদেরই মাঠে খেলতে নামার আগে যথেষ্ট সজাগ আন্তোনিও হাবাসের দল। হতে পারে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হার দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে চেন্নাই। মুম্বই সিটি-র সঙ্গে দ্বিতীয় ম্যাচও ড্র করেছে তারা। তা বলে ঘরের মাঠে এটিকে-র বিরুদ্ধে যে জ্বলে উঠবে না অভিষেক বচ্চনের দল, তেমনটা ভাবার কোনও কারণ নেই।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

দুই দলই দুই বারের আইএসএল চ্যাম্পিয়ন। এটিকে ও চেন্নাই এফসি এই টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে ১২টি ম্যাচ খেলেছে। ৫ বার জিতেছে কলকাতার দল। ৩ বার জিতেছে চেন্নাইইন। দুই দলের মধ্যে ম্যাচ অমীমাংসিত হয়েছে ৪ বার। সেদিক থেকে দেখলে, আজকের ম্যাচে পাল্লা ভারী কিন্তু আন্তোনিও হাবাসের দলের।

 বর্তমান লিগ

বর্তমান লিগ

আইএসএল-র চলতি মরশুমের প্রথম ম্যাচ কেরলের বিরুদ্ধে তাদের মাঠে ২-১ গোলে হারে দুই বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এটিকে। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে নবাগত হায়দরাবাদ এফসি-কে ৫-০ গোলে হারায় আন্তোনিও হাবাসের দল। অন্যদিকে, আইএসএল-র চলতি মরশুমে নিজেদের প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে ৩-০ গোলে হারে চেন্নাইইন এফসি। ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ড্র করে অভিষেক বচ্চনের দল।

 লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পাঁচ নম্বর স্থানে রয়েছে এটিকে। সম পরিমাণ ম্যাচ খেলে চেন্নাইইন এফসি-র সংগৃহীত পয়েন্ট ১। লিগ তালিকায় তাঁদের অবস্থান আট নম্বরে।

 শক্তি ও দুর্বলতা

শক্তি ও দুর্বলতা

এটিকে-র প্রধান শক্তি অস্ট্রেলিয় লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া রয় কৃষ্ণা, গত ম্যাচে ২ গোল করা ডেভিড উইলিয়ামস ও এডু গার্সিয়া সম্বৃদ্ধ আক্রমণ ভাগ। বঙ্গ সন্তান প্রবীর দাস, প্রণয় হালদার, প্রীতম কোটালরাও এটিকে-র অন্যতম অস্ত্র। অন্যদিকে, চেন্নাইইন এফসি-র প্রধান অস্ত্র এ স্কেমব্রি, ক্রিভেলারোরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+