কেরলের বিরুদ্ধে আজ কীভাবে দল সাজাবে আতলেতিকো?

কোচি, ৫ অক্টোবর : আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে নামছে আতলেতিকো দে কলকাতা। প্রথম ম্যাচে কেরল হেরে বসে রয়েছে। অন্যদিকে আতলেতিকো ড্র করেছে। ফলে এই ম্যাচে কিছুটা চাপে থেকেই শুরু করবে কেরল। [অধিনায়ক হিসাবে আইএসএল জিততে চান এটিকে অধিনায়ক পোস্তিগা]

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঘরের মাঠে কেরল কোচ স্টিভ কপেল জেতা ছাড়া অন্য কিছু ভাবছেন না। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম ম্যাচে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পয়েন্ট খোয়ানোর পরে এই ম্যাচে জেতার লক্ষ্যে নামছে টিম এটিকেও। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন?]

কেরলের বিরুদ্ধে আজ কীভাবে দল সাজাবে আতলেতিকো?

প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে এটিকে-র যে দল ছিল তাতে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। কোচ হোসে মলিনা দলে বেশি পরিবর্তন চাইছেন না। ফলে কেরল ম্যাচেও সম্ভবত আগের ম্যাচের দল নামাবে এটিকে। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে?]

গোলে দেবজিৎ মজুমদার, ডিফেন্সে রবার্ট, তিরি, অর্ণব মন্ডল ও প্রিতম কোটাল থাকবেন। মিডফিন্ডে থাকবেন বিক্রমজিৎ, বোরহা ফার্নান্দেজ, জাভি লারা, ইয়ান হিউম ও সমীঘ দৌতি। এবং একমাত্র আক্রমণভাগের খেলোয়াড় হিসাবে থাকবেন হেল্দার পোস্তিগা।

আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে হিউম বারবার আক্রমণে উঠে সাহায্য করবেন পোস্তিগাকে। দু'দিকের উইং ধরে তাদের বল বাড়ানোর দায়িত্বে থাকবেন লারা ও দৌতি। দুটো উইংকে ব্যবহার করে আক্রমণে জোয়ার আনার পাশাপাশি মিডফিল্ডে বোরহা ফার্নান্দেজের ভূমিকাও বড় হতে পারে।

প্রথম ম্য়াচে কলকাতার জয় আসেনি। এই ম্যাচে তাই জয়ে ফিরতে মরিয়া পোস্তিগার দল। আইএসএলে প্রথমদিকে থাকতে গেলে পরপর ম্যাচ হারলে বা আটকে গেলে চলবে না। ফলে অ্যাওয়ে ম্যাচ হলেও এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট বার করতেই ঝাঁপাবে এটিকে টিম ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+