ফাঁকা মাঠে আইএসএলের চ্যাম্পিয়নশিপ লড়াই: ফাইনালে কোনও দিন ম্যাচ হারে না এটিকে, দেখে নিন পরিসংখ্যান

ফাঁক মাঠে আইএসএলের চ্যাম্পিয়নশিপ লড়াই: ফাইনালে কোনও দিন ম্যাচ হারে না এটিকে, দেখে নিন পরিসংখ্যান

সেমিফাইনালে পিছিয়ে থাকা অবস্থায় বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল ফাইনালে গিয়েছে এটিকে। সেমির দ্বিতীয় লেগের ম্যাচে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় ৩-১ গোল। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্য়বধানে এগিয়ে থেকে ফাইনালে উঠছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

আইএসএলে ছয় মরসুমে কতবার ফাইনালে এটিকে

আইএসএলে ছয় মরসুমে কতবার ফাইনালে এটিকে

এই নিয়ে তৃতীয় বার আইএসএল ফাইনাল খেলতে চলেছে এটিকে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। ফাইনালে কেরালা ব্লাষ্টার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। এরপর ২০১৬-১৭ সালে ফাইনালে উঠে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন এটিকে। এবার কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে পোনল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে জয় পায় এটিকে। এবার২০১৯- ২০২০ ফুটবল মরসুমে ফের আইএসএল ফাইনালে উঠেছে এটিকে।

ফাইনালে ম্যাচ হারে না এটিকে

ফাইনালে ম্যাচ হারে না এটিকে

আইএসএলে দুবার ফাইনাল খেলে দুবারই চ্যাম্পিয়ন এটিকে। টুর্নামেন্ট ফাইনালে এটিকের একশো শতাংশ জয়ের রেকর্ড রয়েছে।

ফাইনালে এটিকের প্রতিপক্ষ কে?

ফাইনালে এটিকের প্রতিপক্ষ কে?

ফাইনালে এটিকের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। উল্লেখ্য তারাও দুবার আইএসএল ফাইনাল খেলেছে। দুবার ফাইনাল খেলে দুবারই চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি। ২০১৫-১৬ সালে গোয়ার বিরুদ্ধে ৩-২ গোলে ফাইনাল জিতে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০১৭- ২০১৮ সালে বেঙ্গালুরুকে ৩-২ ব্যবধানে হারিয়ে চেন্নাই দ্বিতীয়বারের জন্য ট্রফি জেতে। লিগে তারাও ফাইনালে উঠলে কোনওবার হারেনি।

ফাঁকা মাঠে ফাইনাল

ফাঁকা মাঠে ফাইনাল

করোনা ভাইরাসের আতঙ্কে শনিবার সন্ধ্যে গোয়ায় এই ম্যাচটি অবশ্য দর্শকশূন্য মাঠে হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+