নতুন বিদেশি সই করাল এটিকে

মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার নৌসর আল মিমৌনিকে সই করাল দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন দল এটিকে।

আসন্ন আইএসএলের জন্য দল গঠনের কাজ আগেই শুরু করে দিয়েছে এটিকে। এবার নতুন মরসুমের জন্য মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। মরক্কোর নৌসর আল মিমৌনিকে সই করাল দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন দল এটিকে।

নতুন বিদেশি সই করাল এটিকে

মরক্কোর সিনিয়ার টিমে কখনও সুযোগ না হলেও অনূর্ধব্ব-২৩ মরক্কো জাতীয় দলে খেলেছেন নৌসর। ২০১০ সালে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ ঘটে নৌসরের। সাত বছর মোঘরেব দি তেটুয়ানের জার্সিতে খেলার পর ২০১৭ সালে টাঙ্গিরে যোগ দেন তিনি। খেলেছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগেও।

এটিকের জার্সিতে সই করে খুশি মরক্কোর এই ফুটবলার। আইএসএলের খেলার সুযোগ পেয়ে মরক্কোর এই মিডফিল্ডার বলেন, 'এটিকের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমি খুশি। আমি আশাবাদী এই আইএসএলে এটিকের ভাল পারফর্ম্যান্সের বিষয়ে।'

পাশাপাশি তিনি এ-ও জানান, ক্লাবকে সাফল্য এনে দিতে নিজেকে উজাড় করে দেবেন তিনি। নৌসরকে সই করানোর পর এটিকের কোচ স্টিভ কপেল জানান নৌসর আসায় দলের শক্তি বাড়ল তাদের। যে ভাবে আসন্ন আইএসএলের জন্য দল গঠন হচ্ছে, সে বিষয়ে তিনি খুশি। এখন দেখার এটিকের জার্সিতে কেমন ফুটবল খেলেন এই বিদেশী ফুটবলার!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+