আইএসএলে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ফের শীর্ষে এটিকে
আইএসএলে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ফের শীর্ষে এটিকে
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে তাদেরই মাটিতে ২-০ গোলে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছল এটিকে। ১১ ম্যাচ খেলে ২১ পয়েন্টে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সম পরিমাণ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে থাকা মুম্বই সিটি এফসি রয়েছে চতুর্থ স্থানে।
মুম্বই ফুটবল এরিনা-তে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। এটিকে-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে হোম টিম। পাল্টা আক্রমণে বেশ কয়েকবার মুম্বই সিটি এফসি-র গোলের কাছে পৌঁছে যায় আন্টোনিও লোপেজ হাবাসের দলও। ম্যাচের ২৯ মিনিটে এরকমই এক সংগঠিত আক্রমণে এটিকে-র হয়ে প্রথম গোল দেন প্রণয় হালদার। ৪৩ মিনিটে মাইকেল সোসাইরাজের গোলে ব্যবধান বাড়ে এটিকে-র। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় দুই বারের আইএসএল চ্যাম্পিয়ন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে মুম্বই সিটি এফসি আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোল পেতে ব্যর্থ হয় হোম টিম। উল্টে প্রতি আক্রমণে উঠেও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন এটিকে-র খেলোয়াড়রা। ২-০ ফলেই শেষ হয় ম্যাচ। খেলা শেষের পর দলের খেলোয়াড়দের ভূয়শী প্রশংসা করেছেন এটিকে-র কোচ আন্টোনিও লোপেজ হাবাস।
.@ATKFC ended their 4⃣-match winless run against @MumbaiCityFC with a splendid performance 👏
Watch the #ISLRecap to know how the 2⃣-time winners performed in #MCFCATK 🙌
Full highlights 👉 https://t.co/u1liactNYM#HeroISL #LetsFootball pic.twitter.com/S6r0GYGtzL
— Indian Super League (@IndSuperLeague) January 4, 2020
Click it and Unblock the Notifications