আইএসএলে বদলে গেল অ্যাটলেটিকো ডি কলকাতার নাম, কোন নামে ডাকা হবে কলকাতার ক্লাবকে
রবিবার আইএসএল ড্রাফটিংয়ের আগে হাজির এটিকে কোচ টেডি শেরিংহ্যাম। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিলেন অ্যাটলেটিকো ডি মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ।
আইএসে এলে বদলে গেল অ্যাটলেটিকো ডি কলকাতার নাম,আরে চমকে উঠবেন না। আপনারা এটিকে নামেই নিজেদের প্রিয় ক্লাবকে ডাকতে পারবেন। সেই ব্যবস্থাই করেছেন এটিকে কর্ণধাররা। শনিবার পাঁচতারা হোটেলে কোচ টেডি শেরিংহ্যামের হাতে জার্সি তুলে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই জানিয়ে দিলেন কলকাতার নতুন নাম 'আমার -তোমার কলকাতা।'

অ্যাটলেটিকোর সঙ্গে গাঁটছড়া ভাঙলেও চ্যাম্পিয়ন কলকাতার ব্র্যান্ডিং খোয়াতে রাজি নন মালিকরা। শনিবার, টেডি শেরিংহ্যামের হাতে দায়িত্ব তুলে দিয়ে মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিলেন, স্প্যানিশ ক্লাব এখন অতীত। এখন শুধু 'এটিকে ' ৷ শনিবার শহরের পাঁচতারার ভরা মঞ্চে এটিকের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্বীকার করলেন, স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপও দাগেন সঞ্জীব। জানিয়ে দেন স্প্যানিশ ক্লাবটি এক পয়সাও বিনিয়োগ না করে শুধুমাত্র কলকাতার ক্লাবের সঙ্গে নাম জুড়ে নিজেদের প্রচার বাড়িয়েছে।
কিন্তু এরপর দলের নতুন নাম কী হবে ? ধোঁয়াশা অবশ্য থেকে গেল ৷ সঞ্জীবের দাবি, 'আমার-তোমার কলকাতা'। রবিবার মুম্বইয়ে চারের আইএসএলের ড্রাফটিং। দুই বাঙালি দেবজিৎ মজুমদার ও প্রবীর দাস ইতিমধ্যেই সই করেছেন। বাকি দুশো ভারতীয় ফুটবলারের মধ্যে বাঙালি ফুটবলার বেশি করে তোলাই টার্গেট থাকবে কলকাতার।
এদিনই নতুন কোচ হিসেবে সরকারিভাবে দায়িত্ব নিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার টেডি শেরিংহ্যাম। টিডি হিসেবে কলকাতায় কাজ করবেন আর এক ব্রিটিশ অ্যাশলে ওয়েস্টউড। দুই ব্রিটিশকে পাশে বসিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দাবি, মোহন-ইস্টের সঙ্গে তাঁদের কোনও লড়াই নেই। অ্যান্টোনিও হাবাস, হোসে মলিনার হট সিটে এবার টেডি শেরিংহ্যাম। তিন বারে দু'বার চ্যাম্পিয়ন কলকাতা। সেই হটসিটে বসা বেশ চ্যালেঞ্জ। প্রথম দিনেই স্বীকারোক্তি প্রাক্তন ম্যান ইউ ফরোয়ার্ডের। বেঙ্গালুরু এফসিকে কোচিং করানোর অভিজ্ঞতা কাজে লাগাবেন ওয়েস্টউড। মুম্বইয়ে ড্রাফটিং থেকে রবিবার এটিকের জন্য কাজ শুরু করছেন অ্যালেক্স ফার্গুসনের অন্যতম ছাত্র।












Click it and Unblock the Notifications