AFC 2022: এএফসি কাপের ম্যাচে জোড়া সমস্যায় জেরবার এটিকে মোহনবাগান কোচ
AFC 2022: এএফসি কাপের ম্যাচে জোড়া সমস্যায় জেরবার এটিকে মোহনবাগান কোচ
সাংবাদিক সম্মেলনে মুখের চওড়া হাসির মধ্যেও চিন্তার ভাঁজটা ঠিকই ফুটে উঠিছিল কপালে। এএফসি কাপের ম্যাচে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গণের কৃত্তিম আলোয় মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং ব্লু স্টার এফসি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে বেশ সমস্যায় ফেরান্দো। বড় কোও অঘটন না ঘটলে এই ম্যাচে দলের প্রধান অস্ত্র রয় কৃষ্ণর সার্ভিস পাবে না এটিকে মোহনবাগান। গোলের জন্য এই রয়ের দিকেই বিগত দিনগুলিতে চেয়ে থাকতো টিম ম্যানেজমেন্ট এবং অগুণিত সবুজ-মেরুন সমর্থক।
এএফসি কাপের জন্য দলের সঙ্গে যোগ দিলেও শনিবার প্রথম শোনা যায় ম্যাচ না খেলেই দেশে ফিরে যেতে চান ফিজির তারকা স্ট্রাইকার। রবিবার পারিবারিক কারণে স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে দেশে ফিরে যেতে চেয়েছিলেন রয় কৃষ্ণ। ম্যানেজমেন্টের উপর শুধু দায়িত্ব না ছেড়ে বিমানের টিকিটের সন্ধানও করছিলেন রয়। রবিবার দলের সঙ্গে অনুশীলন করেননি কৃষ্ণ। ম্যাচের আগের দিন বিকেলে দলের চূড়ান্ত প্র্যাকটিসেও জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে দলের বাকিদের সঙ্গে অনুশীলন সারেননি তিনি।

অপর দিকে, শুধু রয় কৃষ্ণই নয়, এই ম্যাচে সন্দেশ ঝিংঘানেও সার্ভিস পাবে না এটিকে মোহনবাগান তা বললে কোনও ভাবেই ভুল হয় না। ক্রোয়েশিয়ার ক্লাবে খেলার সময়েই চোট পেয়েছিলেন সন্দেশ। তার পর চোট সারিয়ে তিনি যোগ দেন পুরনো ক্লাব এটিকে মোহনবাগানে। মরসুমের মাঝেই জাতীয় দলের হয়ে খেলার সময়ে চোটের কবলে পড়েন সন্দেশ। যার ফলে সবুজ-মেরুনের এই তারকা ডিফেন্ডার শ্রীলঙ্কার লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে যে মাঠে নামবে না, সেই বিষয়ে কোনও সন্দেহই নেই। ম্যাচের আগে দিন সন্দেশ ঝিংঘান দলের সঙ্গে অনুশীলন করেননি।












Click it and Unblock the Notifications