আইএসএলে এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল! তবুও পারস্পরিক দ্বৈরথে এগিয়ে, একনজরে পরিসংখ্যান

আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ডার্বিতে ইস্টবেঙ্গল খেলতে নামছে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। একনজরে পারস্পরিক দ্বৈরথ-সহ বিস্তারিত পরিসংখ্যান।

বড় ম্যাচে জয়ের নিরিখে এখনও মশাল এগিয়ে পালতৌলা নৌকার চেয়ে। যদিও ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গল কখনও আইএসএলে হারাতে পারেনি এটিকে মোহনবানকে। সাতটি টানা ডার্বি হারার পর আজ চার বছর পর ফের সবুজ মেরুনকে হারানোর স্বপ্ন দেখছে লাল হলুদ। একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান।

আইএসএল ডার্বিতে পাঁচে পাঁচ বাগানের

আইএসএল ডার্বিতে পাঁচে পাঁচ বাগানের

আইএসএলে কলকাতা ডার্বি হয়েছে ৫ বার। ২০২০ সালের ২৭ নভেম্বর এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৪৯ মিনিটে রয় কৃষ্ণ ও ৮৫ মিনিটে মনবীর সিং গোল করেছিলেন। এরপর ফিরতি ডার্বিটি হয়েছিল ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি। সেই ম্যাচে সবুজ মেরুনের জয় এসেছিল ৩-১ গোলে। ১৫ মিনিটে গোল করেছিলেন রয় কৃষ্ণ। ৪১ মিনিটে হোসে লুইস এস্পিনোসা আরোয়ার আত্মঘাতী গোলে সমতা ফেরায় লাল হলুদ। যদিও ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামস ও ৮৯ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে জয় সুনিশ্চিত হয় বাগানের।

জয়ের ধারা অব্যাহত সবুজ মেরুনের

জয়ের ধারা অব্যাহত সবুজ মেরুনের

২০২১-২২ মরশুমে কলকাতা ডার্বি প্রথম হয়েছিল ২৭ নভেম্বর। সেই ম্যাচটি এটিকে মোহনবাগান ৩-০ গোলে জয় পেয়েছিল এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ১২ মিনিটে রয় কৃষ্ণ, ১৪ মিনিটে মনবীর সিং ও ২৩ মিনিটে লিস্টন কোলাসো গোল করেছিলেন। ২০২২ সালের ২৯ জানুয়ারি ফিরতি ডার্বির প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬ মিনিটে ড্য়ারেন সি়ডোয়েলের গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচও ১-৩ ব্যবধানে হেরে যায় লাল হলুদ। পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরি হ্যাটট্রিক করেছিলেন। জামশিদ নাসিরির পুত্র কিয়ান একটি গোল করেছিলেন ৬৪ মিনিটে এবং বাকি গোল দুটি দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে।

চলতি আইএসএলে

চলতি আইএসএলে

চলতি আইএসএলে প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান। ম্যাচটি হয়েছিল গত ২৯ অক্টোবর। সেই ডার্বিতে প্রথমার্ধে ভালোই খেলেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে হুগো বুমোসের ৫৬ মিনিটে করা গোলে প্রথমে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। মনবীর সিং গোল করেছিলেন ৬৫ মিনিটে।

ডুরান্ডের দ্বৈরথেও জয় এটিকে মোহনবাগানের

ডুরান্ডের দ্বৈরথেও জয় এটিকে মোহনবাগানের

চলতি মরশুমে কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল খেললেও খেলেনি এটিকে মোহনবাগান। ফলে কলকাতা ডার্বিও হয়নি স্বাভাবিকভাবেই। কিন্তু ডুরান্ড কাপে গত ২৮ অগাস্ট হয়েছিল এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ। সেই ম্যাচে ০-১ গোলে পরাস্ত হয় লাল হলুদ। সুমিত পাসির আত্মঘাতী গোল সবুজ মেরুনের জয় নিশ্চিত করে দেয়।

সামগ্রিক দ্বৈরথের ফলাফল

সামগ্রিক দ্বৈরথের ফলাফল

পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের তথ্য অনুযায়ী বড় ম্যাচে এখনও সবুজ মেরুনের চেয়ে এগিয়ে লাল হলুদ। ৩৭৫টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গলের জয় ১২৯টিতে, মোহনবাগান জিতেছে ১২৫টিতে, ড্র হয়েছে ১২১টি ম্যাচ। টানা শেষ সাতটি ডার্বিতে জিতেছে এটিকে মোহনবাগান। এই সাতটি ম্যাচে এটিকে মোহনবাগানের গোল সংখ্যা ১৬টি, লাল হলুদ বাহিনী তিনটির বেশি গোল পায়নি। ডার্বিতে ইস্টবেঙ্গলের শেষ জয়টি এসেছিল ২০১৯ সালের ২৭ জানুয়ারি আই লিগে।

ব্যবধান কমিয়েছে সবুজ মেরুন

ব্যবধান কমিয়েছে সবুজ মেরুন

যদিও ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে বড় টুর্নামেন্টগুলিতে কলকাতা ডার্বি হয়েছে ৩২৪টি। ইস্টবেঙ্গল (এসসি ইস্টবেঙ্গল, ইমামি ইস্টবেঙ্গল-সহ) জয় ১২১টিতে, মোহনবাগানের (এটিকে মোহনবাগান-সহ) জয় ৯৬টিতে, ড্র হয়েছে ১০৭টি ম্যাচ। এ ছাড়া লাল হলুদ বনাম সবুজ মেরুনের সামগ্রিক দ্বৈরথে ৩৮৪টি ম্যাচে ইস্টবেঙ্গলের জয় ১৩৪টিতে, মোহনবাগান জিতেছে ১২৫টিতে, ড্র হয়েছে ১২৫টি ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+