কলকাতা লিগ খেলবে এটিকে-মোহনবাগানই, আইএফএ-এর অনুমোদন

কলকাতা লিগ খেলবে এটিকে-মোহনবাগানই, আইএফএ-এর অনুমোদন

কলকাতা লিগ খেলবে এটিকে-মোহনবাগান। নতুন ক্লাবের নতুন নামকেই অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। সুদীর্ঘ জল্পনা-কল্পনার পর এ ব্যাপারে ফুটবল প্রেমীদের ধোঁয়াশা দূর করেছে অ্যাসোসিয়েশেন নিজে। তাতে উচ্ছ্বসিত এটিকে-মোহনবাগানের সমর্থকরা।

এটিকে-মোহনবাগানই খেলবে কলকাতা লিগ

এটিকে-মোহনবাগানই খেলবে কলকাতা লিগ

নতুন মরশুম শুরু হওয়ার আগেই এটিকের সঙ্গে সংযুক্ত হয়েছে জাতীয় ক্লাব মোহনবাগান। এটিকে-মোহনবাগান নামে আইএসএল খেলবে এই নতুন ক্লাব। একই নামে তাদের কলকাতা লিগ খেলার ছাড়পত্র দিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ।

নাম নিয়ে ধোঁয়াশা

নাম নিয়ে ধোঁয়াশা

আইএফএ-তে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হিসেবে নথিভূক্ত ছিল মেরিনার্সরা। অন্যদিকে কলকাতা লিগে এটিকের নিজস্ব দলও ছিল। দুই দলের সংযুক্তির পর তারা কোন নামে কলকাতা লিগ খেলবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি খেলবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

আইএফএ-এর পদক্ষেপ

আইএফএ-এর পদক্ষেপ

নতুন মরশুম শুরুর মুখে নতুন নাম নথিভূক্ত করার জন্য আইএফএ-কে চিঠি লিখেছিল মোহনবাগান। এর প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী বাংলার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার গভর্নিং বডির সভা ডাকার কথা। করোনা ভাইরাসের জেরে বৈঠক বাতিল হওয়ায়, গভর্নিং বডির সদস্যরা ই-মেল মারফত আইএফএ সচিবকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন বলে খবর।

আইএফএ-র বিবৃতি

আইএফএ-র বিবৃতি

এই ইস্যুতে একটি বিবৃতি জারি করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। তারা জানিয়েছে, এটিকে-মোহনবাগান নামেই কলকাতা লিগ খেলতে পারে নতুন দল। তাতে খুশি হয়েছেন দুই দলের সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+