এএফসি কাপের মূলপর্বে খেলার হাতছানি এটিকে মোহনবাগানের! গোকুলমের গ্রুপে যেতে কী করতে হবে?

এএফসি কাপের সেমিফাইনালে হেরে গত বছর বিদায় নিতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। ফের আইএসএলে গত বছরের রানার-আপদের সামনে এএফসি কাপ খেলার হাতছানি। গোকুলম কেরালা এফসি ইতিমধ্যেই মূলপর্বে জায়গা করে নিয়েছে। সবুজ মেরুনও তাদের সঙ্গে থাকতে পারে গ্রুপ ডি-তে। তবে তার আগে যোগ্যতা অর্জন পর্বের বাধা পেরোতে হবে হুয়ান ফেরান্দোর দলকে।

এএফসি কাপের মূলপর্বে খেলার হাতছানি এটিকে মোহনবাগানের! গোকুলমের গ্রুপে যেতে কী করতে হবে?

আজই এএফসি কাপের গ্রুপবিন্যাস ঘোষণা করা হয়েছে। আই লিগ চ্য়াম্পিয়ন গোকুলম কেরালা এফসি রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালয়েশিয়ার মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে গ্রুপ ডি-তে। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলটি এই গ্রুপের বাকি জায়গাটি দখল করতে পারবে। মে-জুন মাসে এএফসি কাপ হওয়ার কথা। গোকুলম এই প্রথমবার এএফসি কাপ খেলবে।

এটিকে মোহনবাগানকে এএফসি কাপের মূলপর্বে যেতে হলে ১২ এপ্রিল এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ড ২-এর ম্যাচ খেলতে হবে। এই ম্যাচে সবুজ মেরুনের সম্ভাব্য প্রতিপক্ষ নেপালের মাচিন্দ্রা এফসি বা শ্রীলঙ্কার ব্লু স্টার। চলতি আইএসএলে করোনা জর্জরিত সবুজ মেরুন শিবিরকে তাই এই বিষয়টি নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে। চলতি আইএসএলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। দলে করোনা সংক্রমণের জেরে তাদের ওডিশা ও বেঙ্গালুরু এফসি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। ৯ ম্যাচে বাগানের ঝুলিতে রয়েছে ১৫ পয়েন্ট। ওডিশা ম্যাচটি জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার হাতছানিও ছিল এটিকে মোহনবাগানের সামনে। ২০ জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলে তাদের পরের ম্যাচ।

বসুন্ধরা কিংস ও মাজিয়া মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন গত বছরও এএফসি কাপে বাগানের গ্রুপেই ছিল। বেঙ্গালুরু এফসিকে ২-০ ও মাজিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। বসুন্ধরা কিংস ও এটিকেএমবি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে সেমিফাইনালে এফসি নাসাফ এটিকে মোহনবাগানকে ৬-০ গোলে হারিয়ে দেয়। তবে নতুন বছর নতুন লড়াইয়ে গত বছরের পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে মুখিয়ে সবুজ মেরুন শিবির। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+