এবার আইএসএল চ্যাম্পিয়নদের থেকে তারকা মিডফিল্ডার তুলে চমক এটিকে মোহনবাগানের

আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে তারকা স্ট্রাইকারকে তুলে ফের চমক এটিকে মোহনবাগানের

আইএসএল চ্যাম্পিয়নদের ধাক্কা দিল এটিকে মোহনবাগান। গত মরসুমে মুম্বই সিটি এফসি-কে খেতাব জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হুগো বৌমৌসকে তুলে নিল সবুজ-মেরুন শিবির। কত বছরের চুক্তিতে ওই মিডফিল্ডারকে দলে নেওয়া হচ্ছে, তা জেনে নেওয়া যাক। ফিনল্যান্ড তারকা জনি কাউকোর পর বৌমৌসের অন্তর্ভূক্তি আগামী আইএসএলে এটিকে মোহনবাগানকে আরও বেশি পূর্ণতা দেবে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।

হুগো বৌমৌসকে নিল এটিকে মোহনবাগান

গত মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র থেকে তারকা মিডফিল্ডারকে সই করিয়ে চমক দিল এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার দলের তরফে একটি টুইট করা হয়। যেখানে দলে ফ্রান্সের মিডফিল্ডার হুগো বৌমৌসের অন্তর্ভূক্তির কথা জানিয়েছে মেরিনার্সরা। এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দেশের ফুটবল মহল।

কত বছরের চুক্তি

মু্ম্বই সিটি এফসি-কে্ গত আইএসএলে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হুগো বৌমৌস লম্বা সময়ের জন্য কলকাতার ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। ফ্রান্সের তারকার সঙ্গে এটিকে মোহনবাগানের পাঁচ বছরের চুক্তি হয়েছে। এর অর্থ আগামী পাঁচ মরসুম সবুজ-মেরুনের মাঝমাঠকে শাসন করতে চলেছেন বৌমৌস। যে ভূমিকা গত আইএসএলে তিনি মুম্বই সিটি এফসি-র হয়ে পালন করেছিলেন, এবার তাঁকে তা এটিকে মোহনবাগানের হয়ে করতে দেখা যাবে।

গত আইএসএলে বৌমৌস

গত আইএসএলে বৌমৌস

গত আইএসএলে মুম্বই সিটি এফসি-র হয়ে ১৫টি ম্যাচ খেলেছিলেন হুগো বৌমৌস। তিনটি গোল এসেছিল তাঁর বুট থেকে। মাঝমাঠ থেকে খেলা তৈরি করে সতীর্থদের গোল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার। ২০১৮-২০২০ মরসুমের আইএসএলে এফসি গোয়ার হয়ে ৪২টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন হুগো বৌমৌস।

এডু গার্সিয়াকে ছাড় সবুজ-মেরুন

গত আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে মাঝমাঠে দাপট দেখানো এডু গার্সিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরের তরফে বৃহস্পতিবার টুইট করে স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে বিচ্ছেদের কথা জানানো হয়েছে। গত মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে ১১টি ম্যাচ খেলা গার্সিয়া ১টি গোল করেন। তার আগের আইএসএলে এটিকে-র হয়ে ২২টি ম্যাচ খেলে ৯টি গোল করেছিলেন স্প্যানিশ তারকা। গার্সিয়ার পরিবর্তেই যে হুগো বৌমৌসকে নেওয়া হয়েছে, তা স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+