২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা তারকা স্ট্রাইকারকে সই করাল এটিকে মোহনবাগান

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা তারকা স্ট্রাইকারকে সই করাল এটিকে মোহনবাগান

ভারতীয় ফুটবলে দল বদলের বাজারে সব থেকে বড় সইটা হয়তো হয়ে গেল। ২০১৮ ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলা স্ট্রাইকার দিমিত্রিয়াস পারট্রোটাসকে সই করাল এটিকে মোহনবাগান। সৌদি আরবের ক্লাব আল ওয়েদা থেকে তাঁকে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা তারকা স্ট্রাইকারকে সই করাল এটিকে মোহনবাগান

যদিও গত মরসুমে আল ওয়েদার হয়ে দিমিত্রিয়াস খেলেননি। নিজের দেশে এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে লোনে খেলেছিলেন তিনি।

সিনিয়র ফুটবলে ২০০৯ সালে পা রাখেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জন্মানো এই ফুটবলার। ২০০৯ সালে তিনি খেলেন পেনরিথের জার্সিতে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত এ লিগের দল সিডনি এফসি'তে খেলেন দিমিত্রিয়াস। ২০১২-১৩ মরসুমে তিনি খেলেন মালয়েশিয়ার ক্লাব কেলান্তানের হয়ে। ২০১৩ সালে এ লিগের দল ব্রিসবেন রোয়ার তাঁকে সই করায়। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ব্রিসবেনের হয়েই খেলেন দিমিত্রিয়াস পারট্রোটাস। ২০১৭ সালে কোরিয়া লিগের দল উলসান হুন্ডাই সই করায় তাঁকে। ওই বছরই তাঁকে সই করায় নিউক্যাসেল জেটস। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত নিউক্যাসেল জেটসে খেলার পর তিনি সৌদি আরবের ক্লাব আল ওয়েদায় যান। ব্রিসবেন রোয়ারের হয়ে ২০১৩-১৪ মরসুমে এ লিগ প্রিমিয়ারশিপ এবং এ লিগ চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি।

অস্ট্রেলিয়ার জার্সিতে সিনিয়র দলে তাঁর অভিষেক হয় ২০১৮ সালে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ম্যাচ তিনি খেলেছেন।

ইতিমধ্যেই নতুন মরসুমের জন্য পাঁচ বিদেশি নিশ্চিত হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানে। ষষ্ঠ বিদেশি হিসেবে কোচ জুয়ান ফেরান্দো খোঁজে ছিলেন এমন এক ফুটবলারের যিনি স্ট্রাইকিং পজিশনে খেলার পাশাপাশি প্রয়োজনে খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এই রকমই ফুটবলার দিমিত্রিয়াস। নিজের দীর্ঘ ফুটবল কেরিয়ারে ক্লাবের জার্সিতে হোক কিংবা দেশের হয়ে স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার বিভিন্ন পজিশনে খেলেছেন তিনি। রাশিয়ায় আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০১৮-এ ৯ নম্বর জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। মূলত ৯ নম্বর জার্সি পরে খেলতেই দিমিত্রিয়াস পছন্দ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+