ATK Mohun Bagan: মাস্টার স্ট্রোক ফেরান্দোর, দেশের সেরা ডিফেন্ডারকে ধরে রাখল এটিকে মোহনবাগান

মাস্টার স্ট্রোক ফেরান্দোর, দেশের সেরা ডিফেন্ডারকে ধরে রাখল এটিকে মোহনবাগান

সমস্ত জল্পনার অবসান ঘটাল এটিকে মোহনবাগান। প্রীতম কোটালকে নিয়ে দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল বিভিন্ন রকম গুঞ্জন। গত মরসুম শেষেই প্রীতমের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল এটিকে মোহনবাগানের এবং তার পর থেকেই ভেসে আসছিল বিভিন্ন দলে তাঁর যোগ দেওয়ার কথা, অবশেষে এটিকে মোহনবাগানে রয়ে গেলেন তিনি।

প্রীতমের সঙ্গে চুক্তি বাড়াল এটিকে মোহনবাগান:

প্রীতমের সঙ্গে চুক্তি বাড়াল এটিকে মোহনবাগান:

বর্তমানে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার প্রীতম কোটালের সঙ্গে চুক্তি বাড়াল এটিকে মোহনবাগান। নতুন চুক্তি কত বছরের জন্য প্রীতমের সঙ্গে করা হল সেই বিষয়ে ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে, বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী দেশের অন্যতম সেরা ডিফেন্ডারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগানের নতুন চুক্তিতে সই করে আগামী মরসুমেরজন্য লক্ষ্য স্থির করে ফেললেন প্রীতম:

এটিকে মোহনবাগানের নতুন চুক্তিতে সই করে আগামী মরসুমেরজন্য লক্ষ্য স্থির করে ফেললেন প্রীতম:

নতুন চুক্তিতে সই করার পর এই বাঙালি ডিফেন্ডার বলেছেন, "সবুজ-মেরুন জার্সি পরার আবেগটাই আলাদা। নতুন মরসুমে আমাদের সামনে এশীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ রয়েছে। এএফসি কাপের জোনাল সেমিফাইনাল জেতার জন্য ঝাঁপাতে হবে। এ বার আমাদের দল আরও শক্তিশালী। ভাল তিন জন নতুন বিদেশি সই করিয়েছে ক্লাব। যা দল হয়েছে তাতে আমি মনে করি এএফসি-তে ভাল ফল করা সম্ভব। আমাদের লক্ষ্য থাকবে গত মরসুমে যে প্রতিযোগীতাগুলোতে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি সেইগুলোতে সেরা হওয়ার।"

প্রীতমের কাছে অফার ছিল অন্যান্য ক্লাবের:

প্রীতমের কাছে অফার ছিল অন্যান্য ক্লাবের:

এটিকে মোহনবাগানের সঙ্গে প্রীতমের পুরনো চুক্তি শেষ হওয়ার পরই তাঁকে পাওয়ার জন্য ঝাঁপিয়ে ছিলেন আইএসএল-এর একাধিক ক্লাব। তাদের মধ্যে একটা সময় প্রবল ভাবে নাম ভেসে উঠেছিল ইস্টবেঙ্গলেরও। তবে, ক্লাব ম্যানেজমেন্ট তাঁর সঙ্গে কথা শুরু করলে প্রীতমকে পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় কারণ পুরনো ক্লাবের থেকে নতুন করে সই করার অফার পাওয়ার পর কিছুই ভাবেননি প্রীতম। ভারতীয় দলের এই ডিফেন্ডার মোহনবাগান থেকেই প্রতিষ্ঠা পেয়েছেন তাই প্রিয় ক্লাবের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতা বারবার তাঁর মধ্যে দেখা গিয়েছে।

শনিবার থেকে বাগানের অনুশীলন শুরু:

শনিবার থেকে বাগানের অনুশীলন শুরু:

নতুন মরসুমের জন্য শনিবার থেকে অনুশীলন শুরু করে দিচ্ছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ক্লাবের মাঠ দেখে গিয়েছেন বৃহস্পতিবারই। তিনি বেশ সন্তুষ্ট মোহনবাগান দিবসেও ক্লাবে উপস্থিত ছিলেন স্প্যানিশ কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+