Durand Cup: দ্বিতীয় ম্যাচেও জয় অধরা এটিকে মোহনবাগানের, মুম্বইয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র সবুজ-মেরুনের

Durand Cup: দ্বিতীয় ম্যাচেও জয় অধরা এটিকে মোহনবাগানের, মুম্বইয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র সবুজ-মেরুনের

ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না এটিকে মোহনবাগান। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গণে গ্রুপের ম্যাচে মুম্বই সিটি এফসি'র সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। এই ড্র-এর ফলে ডুরান্ডের পরবর্তী রাউন্ডে পৌঁছনো কঠিন হয়ে গেল সবুজ-মেরুনের সামনে।

Durand Cup: দ্বিতীয় ম্যাচেও জয় অধরা এটিকে মোহনবাগানের, মুম্বইয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র সবুজ-মেরুনের

এ দিন ম্যাচের শুরুর আধা ঘণ্টা ম্যাচের রাশ ছিল জুয়ান ফেরান্দোর দলের হাতে। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে যেমন মুহূর্মুহু আক্রমণ তুলে আনছিল এটিকে মোহনবাগান, তেমন এই ম্যাচেও প্রথমার্ধে সেই রকম ফুটবল খেলেন সবুজ-মেরুন জার্সিধারীরা। এরই ফলে ৩৯ মিনিটে ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায় পালতোলা নৌকার সাওয়ারিরা। আশিস রাইয়ের ক্রস বক্সের মধ্যে পেয়ে কোনও রকম গোল করতে ভুল করেননি লিস্টন কোলাসো। যদিও এই গোলের আগে সেই বলকে থামানোর চেষ্টা করেছিলেন লেচেনপা। প্রথমার্ধে সমতা ফিরিয়ে আনার সুযোগ পেয়েছিল মুম্বই সিটি এফসি। কিন্তু গ্রেগ স্টিওয়ার্টের পাস থেকে বিপিন সিং-এর শট বাঁচিয়ে দেন এটিকেএমবির গোলরক্ষক বিশাল কাইথ। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

৬৫ মিনিটে গোল সংখ্যা বাড়ানোর সুযোগ চলে এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। কিয়ান নাসিরির পাস থেকে মনবীর সিং শট নেওয়ার আগে গ্রিফিটের চ্যালেঞ্জ কোনও বিপদ তৈরি হয়ে দেয়নি মুম্বইয়ের জন্য। ৭৭ মিনিটের মাথায় মুম্বই সিটি এফসি'র হয়ে ম্যাচে সমতায় ফেরান জর্জে পেরেইরা ডিয়াজ। সঞ্জীব স্ট্যালিনের পাস থেকে হেডে মুম্বইকে সমতায় ফিরিয়ে আনেন তিনি। ম্যাচের একে বারে শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান কিন্তু শেষ মুহূর্তের শটটি লক্ষ্যে ছিল না।

এই ম্যাচে ড্র-এর ফলে দুই ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১ এবং চার দলের গ্রুপে তারা রয়েছে তৃতীয় স্থানে। পরবর্তী রাউন্ডে যেতে হলে ডার্বি ম্যাচে জয় অবশ্যই প্রয়োজন এটিকে মোহনবাগানের। অপর দিকে, বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডকে হারাতে পারলে ইস্টবেঙ্গলের পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। ইস্টবেঙ্গলের পয়েন্ট ১ ম্যাচে ১। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+