এটিকে মোহনবাগানে করোনার চওড়া থাবা! ওডিশার পর আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচও স্থগিত

এটিকে মোহনবাগান শিবিরে করোনার থাবা চওড়া হয়েছে। আর তার জেরেই সবুজ মেরুনের টানা দুটি ম্যাচ স্থগিত করে দিলেন আইএসএলের আয়োজকরা। গত সপ্তাহে ওডিশা এফসি ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়েছিল। আজ ফতোরদায় এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ম্যাচটিও করোনা সংক্রমণের কারণেই স্থগিত করে দেওয়া হলো।

এটিকে মোহনবাগানে করোনার চওড়া থাবা!

গত শনিবার ওডিশা এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচটি স্থগিত করার সময় জানানো হয়েছিল, একজন ফুটবলার করোনা পজিটিভ হওয়াই ম্যাচ স্থগিতের কারণ। তবে কোন ফুটবলার আক্রান্ত তা জানানো হয়নি। সূত্র মারফত জানা যায়, রয় কৃষ্ণর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। সেই সঙ্গে সন্দেশ ঝিঙ্গন-সহ একাধিক ফুটবলার, তাঁদের পরিবারের সদস্যরাও করোনা আক্রান্ত। কিন্তু আজ অবধি এটিকে মোহনবাগান শিবিরের কতজন করোনা আক্রান্ত বা কারা আক্রান্ত সেই বিষয়টি ক্লাব বা আইএসএল খোলসা করেনি।

আজ ম্যাচ স্থগিতের ঘোষণার সময় জানানো হয়েছে, এটিকে মোহনবাগানের একাধিক ফুটবলার করোনার কবলে পড়ায় মেডিক্যাল টিমের পরামর্শেই এই সিদ্ধান্ত। বেশ কয়েকটি বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব মাঠে দল নামানোর পরিস্থিতিতে রয়েছে কিনা, খেলোয়াড়রা কতটা গুরুতর কোভিড-১৯ আক্রান্ত, দলের সদস্যরা সুরক্ষিত থেকে দলকে ম্যাচে নামানোর জন্য প্রস্তুত করতে পারছেন কিনা, এমন বেশ কয়েকটি বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। জৈব সুরক্ষা বলয়ে থাকা সকলের শারীরিক সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিগ ও ক্লাব একসঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

সূত্রের খবর, এটিকে মোহনবাগানের পাঁচজন ফুটবলার করোনা আক্রান্ত। দল অনুশীলনও করতে পারেনি। আবার বেঙ্গালুরু এফসি যে হোটেলে রয়েছে সেখানকার এক কর্মীরও করোনা। ফলে দিন দুই ধরে বেঙ্গালুরুর অনুশীলনও বন্ধ। এই অবস্থায় আজকের ম্যাচটি হওয়া নিয়ে এমনিতেই সংশয় ছিল। আইএসএল কর্তৃপক্ষ অবশ্য আগে জানিয়েছিল, কোনও দলের হয়ে মাঠে নামার জন্য ১৫ জন না থাকলেই সেই ম্যাচটি পিছিয়ে দেওয়ার চেষ্টা হবে। তা না করা গেলে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে ওই ম্যাচে। দুই দলই যদি নামতে না পারে তাহলে ম্যাচটি গোলশূন্য ড্র বলে ধরা হবে। কিন্তু এদিনের ম্যাচের ক্ষেত্রে তেমন কিছু ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। ওডিশা এফসি ম্যাচ না হওয়ায় এটিকে মোহনবাগানের লিগশীর্ষে যাওয়ার সুযোগও হাতছাড়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+