বড় ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া এটিকে মোহনবাগানের মার্সেলিনহো

বড় ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া এটিকে মোহনবাগানের মার্সেলিনহো

আর কয়েক ঘণ্টার মধ্যেই বছরের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে দ্বিতীয় বার সাক্ষাৎ ঘটতে চলেছে দুই দলের। সেই ম্যাচে শেষ হাসি হেসেছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। কিন্তু সেই স্বাদের ভাগ পাননি এটিকে মোহনবাগানের ব্রাজিলিয় স্ট্রাইকার মার্সেলিনহো। কারণ তখন তিনি সবুজ-মেরুনের সঙ্গে সংযুক্ত ছিলেন না। কিন্তু ইস্ট-মোহন ডার্বির মাহাত্ম্য ঠিক কতটা, তা জানেন বিলক্ষণ। তাই দ্বিতীয় ডার্বিতে মাঠে নেমে ভাল কিছু করতে মুখিয়ে রয়েছেন মার্সেলিনহো।

কী বললেন মার্সেলিনহো

কী বললেন মার্সেলিনহো

ডার্বি শুরুর কয়েক ঘণ্টা আগে মার্সেলিনহো জানিয়েছেন যে তিনি তাঁর ফুটবল কেরিয়ারে এত বড় ম্যাচ কোনও দিন খেলেননি। তিনি কেবল ফুটবল ভক্ত হিসেবে এই মোকাবিলা প্রত্যক্ষ করে সম্বৃদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন এটিকে-মোহনবাগানের ব্রাজিলিয় তারকা। কিন্তু ফুটবলার হিসেবে এর আগে তিনি কোনও ডার্বিতে অংশ নেন বলে স্বীকার করেছেন মার্সেলিনহো।

ভীষণ ভাবে তেঁতে রয়েছেন

ভীষণ ভাবে তেঁতে রয়েছেন

এটিকে মোহনবাগানের জার্সিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে নামার জন্য তিনি তেঁতে রয়েছেন বলে জানিয়েছেন মার্সেলিনহো। তাঁর কথায়, কলকাতার ইস্ট-মোহন ডার্বি ভারতীয় ফুটবলের গর্ব। সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছেন ব্রাজিলিয় তারকা।

ফ্যানদের সামনে খেলতে চান

ফ্যানদের সামনে খেলতে চান

করোনা ভাইরাসের আবহে গোয়ার দর্শকশূন্য স্টেডিয়ামে আইএসএলের ম্যাচগুলি চলছে। দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে ইস্ট-মোহন ডার্বিও। তাতে দুই দলের প্রতিদ্বন্দ্বিতার বাঁধন কিছুটা হলেও আলগা হবে বলে মনে করেন মার্সেলিনহো। দর্শকপূর্ণ স্টেডিয়ামে ডার্বি খেলার অপেক্ষায় তিনি থাকবেন বলে জানিয়েছেন এটিকে মোহনবাগানের ব্রাজিলিয় তারকা।

কোনও চাপ নেই

কোনও চাপ নেই

ইতিমধ্যেই আইএসএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। সেই নিরিখে জকের ডার্বি যে সবুজ-মেরুনের কাছে নিয়মরক্ষার, তা স্পষ্ট। তবে ইস্ট-মোহন ডার্বি যে কখনও নিয়মরক্ষার হয় না, তা সাফ জানিয়েছেন মার্সেলিনহো। তা বলে এই ম্যাচের জন্য তিনি অতিরিক্ত চাপ নিতে রাজি নন বলেও জানিয়েছেন ব্রাজিলিয় স্ট্রাইকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+