আরও এক বছরের জন্য আইরিশ ডিফেন্ডারকে ধরে রাখল এটিকে-মোহনবাগান

আরও এক বছরের জন্য আইরিশ ডিফেন্ডারকে ধরে রাখল এটিকে-মোহনবাগান

আরও এক মরশুমের জন্য এটিকে-মোহনবাগানের সঙ্গেই চুক্তিবদ্ধ বলেন সফল আইরিশ সেন্ট্রাল ডিফেন্ডার তথা মিডফিল্ডার কার্ল ম্যাকহাঘ। টুইটারে এই সুসংবাদ জানিয়েছে কলকাতার দল। খুশি হয়েছেন এটিকে মোহনবাগান সমর্থকরা। রোমাঞ্চিত হয়েছেন ফুটবলার নিজে।

ম্যাকহাঘের সঙ্গে এক বছরের চুক্তি

ম্যাকহাঘের সঙ্গে এক বছরের চুক্তি

গত মরশুমের আইএসএলে চোট সমস্যায় জর্জরিত থাকা আইরিশ সেন্ট্রাল ডিফেন্ডার তথা মিডফিল্ডার কার্ল ম্যাকহাঘের সঙ্গে আরও এক বছরের চুক্তি সেরেছে এটিকে-মোহনবাগান। সন্দেশ ঝিঙ্গান, সুমিত রাঠির পর এই বিদেশি ফুটবলারের অন্তর্ভূক্তি দলের রক্ষণভাগকে আঁটোসাঁটো করবে বলে মনে করেন কলকাতার ফুটবল প্রেমীরা।

ম্যাকহাঘের প্রতিক্রিয়া

ম্যাকহাঘের প্রতিক্রিয়া

আরও এক মরশুম কলকাতায় খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত হয়েছেন আইরিশ সেন্ট্রাল ডিফেন্ডার তথা মিডফিল্ডার কার্ল ম্যাকহাঘ। জানিয়েছেন যে গত মরশুমে তাঁকে সাইডলাইনে বসেই দলের আইএসএল জয় দেখতে হয়েছিল। তবে এবার তিনি এটিকে মোহনবাগানের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন ম্যাকহাঘ।

এটিকের জার্সিতে কার্ল

এটিকের জার্সিতে কার্ল

গত মরশুমেই এটিকে শিবিরের সঙ্গে যুক্ত হন কার্ল ম্যাকহাঘ। আন্টোনিও লোপেজ হাবাসের দলের হয়ে ৬টি ম্যাচ খেলেন ২৭ বছরের আইরিশ ডিফেন্ডার। আইএসএলে একটি গোলও করেছেন কার্ল ম্যাকহাঘ। তবে চোটের জন্য ওই মরশুমের বেশিরভাগ ম্যাচই সাইড লাইনে বসে কাটাতে হয়েছে এই বিদেশি ফুটবলারকে।

ম্যাকহাঘের কেরিয়ার

ম্যাকহাঘের কেরিয়ার

কার্ল ম্যাকহাঘের পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল ২০১১ সালে। ইতিমধ্যে তিনি এটিকে সহ মোট সাতটি ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাকহাঘ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+