সমর্থকদের চাপে আইএসএলের আগে বড় পদক্ষেপ এটিকে মোহনবাগানের!
সমর্থকদের চাপে আইএসএলের আগে বড় পদক্ষেপ এটিকে মোহনবাগানের!
নমনীয়তা দেখানো হয়েছিল আগেই। এবার সমর্থকদের চাপে পাকাপাকিভাবে পিছু হঠে ষোলোকলা পূর্ণ করল এটিকে মোহনবাগান। জার্সি থেকে থ্রি স্টার সরিয়ে নেওয়া হল অবশেষে। অর্থাৎ পোশাকে তিনটি আইএসএল জয়ের ট্যাগ ছাড়াই আগামী টুর্নামেন্টে নামতে চলেছেন রয় কৃষ্ণ, প্রবীর দাসরা। যাকে নৈতিক জয় হিসেবেই দেখছেন সবুজ-মেরুণের সাবেক ফ্যানরা।
|
থ্রি স্টার ছাড়াই জার্সি প্রকাশ
বৃহস্পতিবার আইএসএলের জন্য নিজেদের হোম ও অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে এটিকে মোহনবাগান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে যে সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সবুজ-মেরুণ জার্সি থেকে তিনটি তারা সরিয়ে দেওয়া হয়েছে। সাদা অ্যাওয়ে জার্সিতেও একই বন্দোবস্ত করা হয়েছে।

কেন থ্রি স্টার!
২০১৪ থেকে শুরু হওয়া আইএসএল এখনও পর্যন্ত তিন বার জিতেছে এটিকে। ২০১৯-২০২০ মরশুমে শেষবার খেতাব জেতে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সেই সাফল্যের গর্ব প্রমাণে এটিকে মোহনবাগানের জার্সিতে তিনটি স্টার লাগানোর পরিকল্পনা করা হয়েছিল। এই নিয়ম বিশ্ব ফুটবল তথা ক্রিকেট দলগুলির ক্ষেত্রেও রীতিতে পরিণত হয়েছে।

কেন বিরোধিতা
এবারের আইএসএলে এটিকে স্বতন্ত্র দল হিসেবে অংশ নিচ্ছে না। মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হয়ে প্রতিযোগিতায় নামছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। যে দল আবার গত মরশুমে আই লিগ জিত বসে রয়েছে। ঐতিহ্যবাহী এই ক্লাবের ফ্যানদের বক্তব্য, নতুন জার্সিতে কেবল এটিকে-র সাফল্যের খতিয়ান দেওয়ার অর্থ মোহনবাগানকে তুচ্ছ করা। তাই ক্লাবের নতুন জার্সি থেকে তিন তারা সরানোর দাবি তুলেছিলেন মেরিনার্সরা। তা মেনে নিয়েছে এটিকে মোহনবাগান।

কবে নামছে এটিকে মোহনবাগান
২০ নভেম্বর শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। প্রথম দিনই মাঠে নামছে এটিকে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২৭ নভেম্বর আইএসএলের ইতিহাসে প্রথমবার কলকাতা ডার্বি প্রত্যক্ষ করতে চলেছেন ফুটবল ফ্যানরা। ওই দিন এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছেন রয় কৃষ্ণ, প্রবীর দাসরা।
{quiz_424}












Click it and Unblock the Notifications