পাঁচ মাস, শহর এক! আইএসএলে এমন নিয়মে কেন সমস্যায় পড়তে পারে এটিকে মোহনবাগান

পাঁচ মাস, শহর এক! আইএসএলে এমন নিয়মে কেন সমস্যায় পড়তে পারে এটিকে মোহনবাগান

করোনায় প্রতিদিন পাল্টাচ্ছে অনেক নিয়ম। মানবজীবনে যেমন নিউ নর্মাল নিয়ম শুরু হয়েছে, ঠিক তেমনি খেলার দুনিয়ায় বায়ো সিকিউর নিয়ম! যেখানে খেলোয়াড়দের নিরাপত্তার দিতে থাকছে একাধিক নিময়। ভাইরাস থেকে বাঁচতে ভারতে আইএসএল শুরুতেও এই বায়ো সিকিউর নিরাপত্তাই ভরসা হতে চলেছে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে আইএসএল খেলা ফ্র্যাঞ্চাইজিগুলিকে পাঁচ মাস বা তার বেশি সময় একটি শহরে বন্দি হয়ে থাকতে হবে।

প্রি-সিজন থেক বন্দি দশা

প্রি-সিজন থেক বন্দি দশা

আইএসএলের দলগুলি অন্যবছর প্রি-সিজন করতে বিদেশে পাড়ি দেয়। করোনাকালে এবছর তা সম্ভব না। আইএসএল খেলতে একেবারে ব্যাগ ঘুছিয়ে ঘর ছাড়তে হবে। টুর্নামেন্ট গোয়াতে হলে, সেখানেই প্রি-সিজনের জন্য লিগ শুরুর দুমাস আগে সব দল ঘাঁটি তৈরি করবে। এরপর দুমাস প্রস্তুতির পর দলগুলি লিগে অংশ নেবে।

দল ছেড়ে বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা

দল ছেড়ে বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা

ক্রিকেটে জোফরা আর্চার যে ভুল করেছিলেন, পরে ফুটবল বা ক্রিকেট কোনও খেলাতেই যাতে এই ভুলের পুনারাবৃ্ত্তি যাতে না হয় তা দেখা হবে। অর্থাৎ টুর্নামেন্ট চলাকালীন কোনও খেলোয়াড় দল ছেড়ে বাড়ি ফিরতে পারবেন না। এতে করোনাকালে নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হবে। সেই কারণেই সম্ভবত পাঁচমাস একটি শহরে আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের বন্দি থাকতে হতে পারে। মাঠে ফুটবল খেলে বাকি সময় ফুটবলারদের হোটেল বন্দি থাকতে হবে। কোনও ফুটবলারকে ভেন্যুর বাইরে আসতে না দেওয়া সিদ্ধান্ত নিতে পারে এফএসডিএল।

 ডিসেম্বরে কলকাতা লিগ

ডিসেম্বরে কলকাতা লিগ

অক্টোবরে আইএসএল শুরুর কয়েক সপ্তাহের মধ্য়েই ডিসেম্বরে কলকাতা লিগ শুরু হতে পারে। করোনা মহামারীর মাঝে দুই লিগ নিয়েই অবশ্য সূচি নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়।

কোন সমস্যার মুখে পড়বে এটিকে-মোহনবাগান

কোন সমস্যার মুখে পড়বে এটিকে-মোহনবাগান

আইএসএল চলার সময় কোনও ফুটবলারকে ভেন্যুর বাইরে আসতে না দেওয়া হলে, মোহনবাগান ঘরোয়া লিগে কোন দল নিয়ে খেলবে সেই নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে? কলকাতা লিগে রিজার্ভ দল নিয়ে বাকি ম্যাচ খেললেও ডার্বিতে কি ক্লাব সাধারণ দল নামানো হবে? এটিকের সঙ্গে সংযুক্তির পর কলকাতা লিগের প্রথম ডার্বি ম্যাচ। সম্মানের ম্যাচে কীভাবে শক্তিশালী দল নামাবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+