ফের কলকাতার ক্লাবে ফিরতে চলেছেন ব্রাইট, ঘোষণা দু-একদিনের মধ্যেই

সব কিছু ঠিকঠাক চললে আরও একবার কলকাতার ক্লাবে ফিরতে চলেছেন ব্রাইট এনোবাখারে। তবে, এসসি ইস্টবেঙ্গল নয়, শীতকালীন ট্রান্সফার উইন্ডো'তে ব্রাইট'কে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। উলভারহ্যাম্পটনের প্রাক্তন ফরওয়ার্ড পাওয়ার বিষয়ে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল, চেন্নাইয়ান এফসি এবং এফসি গোয়া'কে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে এটিকে মোহনবাগান।

ফের কলকাতার ক্লাবে ফিরতে চলেছেন ব্রাইট, ঘোষণা দু-একদিনের মধ্যেই

ইউরোয় ফিনল্যান্ডের জার্সিতে প্রতিনিধিত্ব করা জনি কাউকো'কে ছেড়ে ব্রাইট'কে সই করাতে চলেছে এটিকেএমবি। এখনও ভারতীয় পরিবেশে মানিয়ে নিতে পারেননি জনি। ব্রাইটকে পাওয়ার ক্ষেত্রে লড়াইটা ত্রি-মুখী ছিল। ইস্টবেঙ্গল বেশ কিছুটা পিছিয়ে থাকলেও এটিকেএমবি, এফসি গোয়া এবং চেন্নাইয়ান এফসি'র মধ্যে দড়ি টানাটানি চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেড ব্রাইট'কে সই করানোর দিকে অনেকটা এগিয়ে গেলেন।

ব্রাইটের প্রতি এটিকে মোহনবাগানের নজর এই প্রথম নয়। গত মরসুমে ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএল কাঁপানো ব্রাইট'কে গত মরসুম থেকেই পাওয়ার জন্য ঝাঁপিয়ে ছিল এটিকে মোহনবাগান। এই মুহূর্তে মরসুমের বাকি ম্যাচগুলির জন্য ব্রাইটকে দলে নিতে সচেষ্ট হলেও তাঁর পরফরম্যান্স ভাল হলে চুক্তি বাড়িয়ে ২০২৪ পর্যন্ত করা হবে বলে নাইজেরীয় ফরওয়ার্ডের এজেন্ট'কে জানিয়েছে গঙ্গাপারের ক্লাব।

ভারতীয় ফুটবলে স্রেফ এক মরসুমেই পরিচিত নাম হয়ে উঠেছেন ব্রাইট এনোবাখারে। এসসি ইস্টবেঙ্গলের হাত ধরে ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন ব্রাইট। লাল-হলুদের সঙ্গে দু'বছরের চুক্তি ছিল তাঁর। চলতি মরসুমের শুরুতে দীর্ঘ সময় এসসি ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেছিলেন তরুণ এই স্ট্রাইকার। ক্লাব কর্তা এবং ইনভেস্টারদের মধ্যে দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত ব্রাইট'কে ছেড়ে দেয় লাল-হলুদ। এই মরসুমে আদৌ ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলবে কি না, সেটাই ঠিক ছিল না। ফলে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে রিলিজ নিয়ে নেন তিনি। ফিরে যান ইংল্যান্ডে।

ব্রাইটকে সই করা চ্যাম্পিয়নশিপের ক্লাব কোভেন্ট্রি সিটি। সই করালেও ক্লাবের জার্সিতে একটি ম্যাচও খেলানো হয়নি তাঁকে। বসে থাকতে থাকতে বিরক্ত ব্রাইট শেষ পর্যন্ত রিলিজ নিয়ে নেন। ব্রাইট রিলিজ পাওয়ার পরই তাঁকে দলে ফেরতে উদ্যোগী হয় এসসি ইস্টবেঙ্গল। এর পর সেই দৌড়ে নাম লেখায় অপর তিন আইএসএল-এর ক্লাব। যদিও শেষ পর্যন্ত সেই দৌড় থেকে ছিটকে যায় এসসি ইস্টবেঙ্গল-ই। গত মরসুমে ১২টি ম্যাচের মধ্যে তিনটি গোল করেন ব্রাইট এবং একটি অ্যাসিস্ট করেন। গত মরসুমে ব্রাইটের গোলই টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+