কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া দেশের সেরা ডিফেন্ডারের সঙ্গে কথা এটিকে-মোহনবাগানের!

কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া দেশের সেরা ডিফেন্ডারের সঙ্গে কথা এটিকে-মোহনবাগানের!

আইএসএল খেলা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিংগান। সেই সুযোগে চোট সারিয়ে মাঠে ফেরা ফুটবলারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে এটিকে-মোহনবাগান। সন্দেশের সঙ্গে মুম্বই সিটি এফসি-ও যোগাযোগ রাখছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কেরালা ব্লাস্টার্স ও ঝিংগান

কেরালা ব্লাস্টার্স ও ঝিংগান

আইএসএলের প্রথম মরশুম বা ২০১৪ সাল থেকে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলছেন চণ্ডীগড়ের ডিফেন্ডার সন্দেশ ঝিংগান। আইএসএলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ভারতীয় দলেও সুযোগ হয় সন্দেশের। তবে আগামী মরশুমে তিনি যে আর কেরালা ব্লাস্টার্সে খেলবেন না, তা আগেই জানিয়েছিলেন ঝিংগান। কারণ দক্ষিণের এই দলের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

চোট

চোট

গত মরশুম শুরুর মুখে কেরালা ব্লাস্টার্সের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন সন্দেশ ঝিংগান। ফলে ভারতের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি তো বটেই, কেরালা ব্লাস্টার্সের হয়ে ২০১৯ আইএসএল-ও খেলতে পারেননি চণ্ডীগড়ের ডিফেন্ডার। তবে আগামী মরশুমের জন্য তিনি নিজেকে পুরোপুরি তৈরি করে নিয়েছেন বলে জানিয়েছেন সন্দেশ ঝিংগান।

ঝাঁপিয়েছে মুম্বই সিটি এফসি

ঝাঁপিয়েছে মুম্বই সিটি এফসি

কেরালা ব্লাস্টার্স ছাড়ছেন সন্দেশ ঝিংগান, খবর পেতেই তাঁকে নিতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে আইএসএলের অন্যতম দল মুম্বই সিটি এফসি। দেশের অন্যতম সেরা ডিফেন্ডারের সঙ্গে অভিনেতা রনবীর কাপুরের দলের কথাবার্তা শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

এটিকে-মোহনবাগানের উদ্যোগ

এটিকে-মোহনবাগানের উদ্যোগ

গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগান, আগামী মরশুমের জন্য সেন্ট্রাল ডিফেন্ডার সন্দেশ ঝিংগানকে দলে নেওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছে বলে খবর। আগুস, জন জনসন এবং ভিক্টর মোনগিল আগামী মরশুমে কলকাতায় ফেরার আগ্রহ না দেখানোয়, এটিকে-মোহনবাগানের ডিফেন্সিভ লাইন যে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে, তা বলাই যায়। সেই খামতি পূরণের জন্য দলে সন্দেশ ঝিংগানের মতো অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডারকে নিতে চাইছে কলকাতার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+