ATK Mohun Bagan: এই তরুণ ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করল এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan: এই তরুণ ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করল এটিকে মোহনবাগান

প্রতিশ্রুতিবান গোলরক্ষক আর্শ আনওয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান। আর্শের সঙ্গে আরও তিন বছরের চুক্তি করল এটিকে মোহনবাগান।

ATK Mohun Bagan: এই তরুণ ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করল এটিকে মোহনবাগান

এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টার এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস, ঢাকা আবহনীরর বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই গোলরক্ষক। এ ছাড়া মলদ্বীপের মাজিয়ার বিরুদ্ধেও গোল দূর্গের নীচে দুরন্ত ক্ষিপ্রতার পরিচয় দিয়েছিলেন।

এএফসি কাপের মঞ্চে তাঁর গোলরক্ষা শুধু সবুজ-মেরুন জনতা ভারতীয় ভারতীয় ফুটবলের অনুরাগীদেরই আনন্দ দেয়নি নজর কেড়েছিল সবুজ-মেরুন কোচেরও। জুয়ান ফেরান্দোর মুখে তরুণ গোলরক্ষকের প্রশংসা শোনা গিয়েছিল। এটিকে মোহনবাগানের যুব দল থেকে ধাপে ধাপে উঠে এসেছেন আর্শ এবং নিজের জায়গা করে নিয়েছেন সিনিয়র দলে। দলের অনুশীলনেও যে ভাবে তিনি নিজেকে উজাড় করে দেন তা কোচ স্প্যানিশ কোচ ফেরান্দোর নজর এড়িয়ে যায়নি।

অপর দিকে, ইরানের ডিফেন্ডার ভাফা হাকামেনেসিকে সই করাল চেন্নাইয়িন এফসি। থাইল্যান্ডের ক্লাব রাচবুরি মিটির ফল এফসি থেকে তিনি আসছেন আইএসএল-এ খেলতে। ইরানের দ্বিতীয় সারির দলের হলে এই ইরানি ফুটবলারটি ৬০টি ম্যাচ খেলেছেন। কখনও সিনিয়র দলে খেলার সুযোগ না হলেও ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছেন ইরানের অনূর্ধ্ব-২০ দলে।

সূত্রের খবর, আসন্ন আইএসএল-এ ভারতীয় ফুটবলে দেখা যেতে পারে আরও এক ইরানি ফুটবলারকে। অপর দিকে, ওর্টিজের পরিবর্তে কোন ফুটবলারকে সই করতে চলেছে এফসি গোয়ায় তা এখনও জানায়নি টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে সমর্থকদের প্রতীক্ষা এবং কৌতুহল বেড়েই চলেছে। এক মাস পর শুরু ডুরান্ড কাপ, সেখানে প্রথম সারির দল নামাতে হবে প্রতিটা দলকে। সব বিদেশিকে খেলাতে হবে।

East Bengal: ইস্টবেঙ্গল অতীত, নতুন ঠিকানা বেছে নিলেন হীরা মণ্ডল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+