ডুরান্ড কাপের দল ঘোষণা করল এটিকে মোহনবাগান, নতুন মরসুমে সবুজ-মেরুনের চার অধিনায়ক

ডুরান্ড কাপের দল ঘোষণা করল এটিকে মোহনবাগান, নতুন মরসুমে সবুজ-মেরুনের চার অধিনায়ক

রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মরসুম শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। শনিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে সবুজ-মেরুন। মরসুমের প্রথম ম্যাচে নামার আগে ডুরান্ড কাপের জন্য দল ঘোষণা করলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।

ডুরান্ড কাপের জন্য দল ঘোষণা বাগানের:

ডুরান্ড কাপের জন্য দল ঘোষণা বাগানের:

ডুরান্ড কাপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল এটিকে মোহনবাগান।

গোলরক্ষক: বিশাল কাইথ, অর্শ আনওয়ার, অভিলাস পাল, দেবনাথ মণ্ডল

ডিফেন্ডার: ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশিস রাই, দীপক টাংরি, সুমিত রাঠি,রভী রানা

মিডফিল্ডার: জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, প্রণয় হালদার, লেনি রড্রিগেজ, লালরিনলিনা হামতে, অভিষেক সূর্যবংশী, রিকি সাবং, এনসন সিং

ফরওয়ার্ড: লিস্টন কোলাসো, দিমিত্রিচ পেত্রাতোস, মনবীর সিং, আশিক কুরুনিয়ান, কিয়ান নাসিরি গিরি, ফারদিন আলি মোল্লা।

নতুন মরসুমের জন্য এটিকে মোহনবাগানের অধিনায়ক চার:

নতুন মরসুমের জন্য এটিকে মোহনবাগানের অধিনায়ক চার:

নতুন মরসুমেরজন্য চার অধিনায়ক তত্ত্বে গেলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ বস জুয়ান ফেরান্দো। চার জন ঘুরিয়ে ফিরিয়ে আসন্ন মরসুমে নেতৃত্ব দেবেন সবুজ-মেরুন জার্সিধারীদের। ফেরান্দোর বেছে নেওয়া চার অধিনায়ক হলেন জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল এবং শুভাসিস বসু। এঁদের মধ্যে ফ্লোরেন্টিন পোগবা ছাড়া প্রত্যেকেই এটিকে মোহনবাগানের জার্সিতেআগে খেলেছেন।

এটিকে মোহনবাগানেপালিত ফ্লোরেন্তিনপোগবারজন্মদিন:

এটিকে মোহনবাগানেপালিত ফ্লোরেন্তিনপোগবারজন্মদিন:

শুক্রবার ক্লোজডোর অনুশীলনের মাঝেই ফ্লোরেন্তিন পোগবার জন্মদিন পালিত হয় সবুজ-মেরুনে। কেক কেটে জন্মদিন পালন করেন পল পোগবারা দাদা। সতীর্থদের সঙ্গে দারুণ ভাবে মানিয়ে নিয়েছেন লিগা ১-এ খেলা এই ডিফেন্ডার। জন্মদিনে দলের অধিনায়কত্ব পাওয়ার খবর খুশি এটিকে মোহনবাগানের নতুন ডিফেন্ডার।

মরসুমেরপ্রথম ম্যাচেরআগে সাবধানীনতুন কোচ:

মরসুমেরপ্রথম ম্যাচেরআগে সাবধানীনতুন কোচ:

আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে সাবধানী সবুজ-মেরুন কোচ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও হালকা ভাবে একেবারেই নিতে চাইছেন না স্প্যানিশ কোচ। তবে, সমীহ করলেও জয় ছাড়া কিছু মাথায় নেই জুয়ান ফেরান্দোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+