আইএসএলে গোয়াকে হারিয়ে কৃষ্ণকে সেরা বললেন এটিকে মোহনবাগান কোচ

আইএসএলে গোয়াকে হারিয়ে কৃষ্ণকে সেরা বললেন এটিকে মোহনবাগান কোচ

রয় কৃষ্ণর পেনাল্টি থেকে করা একমাত্র গোলে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে এটিকে মোহনবাগান। তাতে আত্মবিশ্বাস বেড়েছে গোটা সবুজ-মেরুন দলের। তা মেনে নিয়ে দলের স্ট্রাইকার রয় কৃষ্ণর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এটিকে মোহনবাগান কোচ আন্টোনিও লোপেজ হাবাস। ঠিক কী বলেছেন স্প্যানিশ কোচ।

রয় কৃষ্ণই সেরা

রয় কৃষ্ণই সেরা

অস্ট্রেলিয় লিগ থেকে উঠে আসা ৩২ বছরের ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণকেই আইএসএলের সেরা ফরোয়ার্ড বলে আখ্যা দিয়েছেন আন্টোনিও লোপেজ হাবাস। কৃষ্ণার খেলা দেখে মুগ্ধ হয়েছেন এটিকে মোহনবাগান কোচ। ফিজিয়ানকে দুর্দান্ত স্ট্রাইকার বলেছেন স্প্যানিশ কোচ।

উইলিয়ামস সম্পর্কে হাবাস

উইলিয়ামস সম্পর্কে হাবাস

অস্ট্রেলিয় লিগ থেকে উঠে আসা দলের অন্য বিদেশি ফুটবলার ডেভিড উইলিয়ামসেরও প্রশংসা করেছেন আন্টোনিও লোপেজ হাবাস। এটিকে মোহনবাগান কোচের কথায়, অজি স্ট্রাইকার দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। চোট সারিয়ে মাঠে ফিরে এফসি গোয়ার বিরুদ্ধে উইলিয়ামসের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছেন কোচ হাবাস।

রয় কৃষ্ণর গোল

রয় কৃষ্ণর গোল

এফসি গোয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল দিয়েছেন রয় কৃষ্ণ। চলতি আইএসএলে ৬ ম্যাচ খেলা এটিকে মোহনবাগান স্ট্রাইকারের বুট থেকে ৫টি গোল এসেছে। টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কৃষ্ণ। সবমিলিয়ে চলতি আইএসএলে এখনও পর্যন্ত সাতটি গোল করেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের গোলপার্থক্য ৪।

সর্বাধিক গোল করেছেন কে

সর্বাধিক গোল করেছেন কে

আইএসএলে ৬টি ম্যাচ খেলে ৬ গোল দিয়ে তালিকার শীর্ষে রয়েছেন এফসি গোয়ার স্ট্রাইকার ইগর আনগুলো। সম পরিমাণ ম্যাচ খেলে সমান গোল দিয়ে একই স্থানে অবস্থান করছেন জামশেদপুর এফসি-র নেরিজাস ভালসকিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+