আইএসএল ডার্বি জয়ের হ্যাটট্রিক এটিকে মোহনবাগানের, তিন গোল হজম এসসি ইস্টবেঙ্গলের

গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল ডার্বি জয়ের হ্যাটট্রিক সারল এটিকে মোহনবাগান জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। অরিন্দম ভট্টাচার্য চোট পেয়ে মাঠ ছাড়ার আগে প্রথমার্ধে তিনটি গোল হজম করে লাল হলুদ। তাঁর পরিবর্ত হিসেবে নামা শুভম সেন অবশ্য প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দিলেন, কয়েকটি ভালো সেভও করেছেন তিনি।

আইএসএল ডার্বিতে জয়ের হ্যাটট্রিক এটিকে মোহনবাগানের, তিন গোল হজম এসসি ইস্টবেঙ্গলের

১২ মিনিটে রয় কৃষ্ণর গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ১৪ মিনিটে মনবীর সিং ব্যবধান বাড়ান। ২৩ মিনিটে লিস্টন কোলাসো ৩-০ করেন। শেষ দুটি গোল কার্যত পুরানো দলকে উপহার দেন গত আইএসএলের সেরা গোলরক্ষক তথা এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক অরিন্দম। প্রথম গোলটিতে রয় কৃষ্ণর কৃতিত্ব থাকলেও অরিন্দমের খারাপ গোলকিপিংও কম দায়ী নয়।এদিনের জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে চলে গেল এটিকে মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গল নেমে গেল নবম স্থানে। ২ ম্যাচে লাল হলুদের ঝুলিতে ১ পয়েন্ট। মঙ্গলবার ওডিশা এফসির বিরুদ্ধে খেলবে এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ বুধবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

গত বছর আইএসএলে প্রথম সাক্ষাতে আজকের দিনেই এসসি ইস্টবেঙ্গলকে তিলক ময়দানেই ২-০ হারিয়েছিল এটিকে মোহনবাগান। আইএসএল ডার্বির ফিরতি সাক্ষাতে গত ১৯ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগান লাল হলুদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ৩-১ গোলে। আজকের ম্যাচে প্রথম ১০ মিনিট বাদ দিলে গোটা ম্যাচজুড়েই দাপট দেখালেন রয় কৃষ্ণ, মনবীর সিংরা। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকার পরও গোলের জন্য শেষ অবধি প্রয়াস চালিয়ে গিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। এদিন বল দখলের লড়াইয়ে ইস্টবেঙ্গল (৫৪ শতাংশ) এটিকে মোহনবাগান (৪৬ শতাংশ)-র চেয়ে এগিয়ে থাকলেও একটি শটও গোলে রাখতে পারেনি লাল হলুদ। অন্যদিকে, প্রথমার্ধে ঝড় তুলে ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেছিল এটিকে মোহনবাগান। হাবাসের দলে ভারতীয়দের সঙ্গে বিদেশি ফুটবলারদের বোঝাপড়া যেমন ইতিবাচক দেখিয়েছে, তেমনই ম্যানুয়েল দিয়াজের দলকে ততটাই ছন্নছাড়া লেগেছে। হতাশ করেছেন বিদেশিরাও। ইস্টবেঙ্গল যেখানে একটি শটও গোলে রাখতে পারেনি, সেখানে সবুজ মেরুন পাঁচটি শট গোলে রেখেছিল। তিনটি শট লাল হলুদ বাইরে মারে, এটিকে মোহনবাগান ৬টি। পাস লাল হলুদ বেশি খেললেও সঠিক পাস বেশি খেলেছে এটিকে মোহনবাগান।

সবচেয়ে বড় কথা অকারণে লাল হলুদের তিনজন ফুটবলার হলুদ কার্ড দেখেছেন। এটিকে মোহনবাগানের কেউই এদিন কার্ড দেখেননি। দ্বিতীয়ার্ধে কয়েকটি মুভ তৈরি করলেও সবুজ মেরুন গোলকিপারকে চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। শুভম সেন অরিন্দমের মতো জঘন্য ফর্মে থাকলে অবশ্য এদিন ৫-০ গোলে ডার্বি জেতার গৌরব লাল হলুদের চুরমার হয়ে যেত। বিশেষ করে ৫৬ মিনিটে মনবীর সিং রয় কৃষ্ণকে লক্ষ্য করে দারুণ থ্রু বল বাড়ালে ডিফেন্ডারকে পরাস্ত করে উঁচু শট মারলে তাতে মাথা ছোঁয়ান হুগো বুমোস। কিন্তু জনি কাউকোর ফার্স্ট টাচ ভালো না হওয়ায় গোলের কাছাকাছি গিয়েও চার-শূন্য করতে পারেনি বাগান। প্রশংসনীয় তৎপরতায় ঝাঁপিয়ে পড়ে কাউকোর পা থেকে বল ছিনিয়ে নেন শুভম। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে মনবীরের থেকে বল পেয়েও তা গোলে রাখতে পারেননি ডেভিড উইলিয়ামস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+