পালতোলা নৌকার সামনে বিধ্বস্ত ভারতীয় সেনার নৌ-বাহিনী, তবুও আশঙ্কার ঘনঘটা গঙ্গাপাড়ে

পালতোলা নৌকার সামনে বিধ্বস্ত ভারতীয় সেনার নৌ-বাহিনী, তবুও আশঙ্কার ঘনঘটা গঙ্গাপাড়ে

ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখল এটিরকে মোহনবাগান। ভারতীয় নৌ-বাহিনীর বিরুদ্ধে ২-০ গোলে জয়ের ফলে ডুরান্ডের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর আশা টিকে থাকল সবুজ-মেরুনের।

পালতোলা নৌকার সামনে বিধ্বস্ত ভারতীয় সেনার নৌ-বাহিনী, তবুও আশঙ্কার ঘনঘটা গঙ্গাপাড়ে

ডুরান্ডের পরবর্তী রাউন্ডে পৌঁছানো বুধবারই কনফার্ম করে ফেলতে পারত সবুজ-মেরুন ব্রিগেড যদি তারা প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত না হত। চার ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৭। অন্য দিকে, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয়, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে এই মুহূর্তে চার পয়েন্ট রয়েছে রাজস্থানের ঝুলিতে। শেষ ম্যাচে ভারতীয় নৌ-বাহিনীকে রাজস্থান ইউনাইটেড পরাজিত করলে বিদায় হয়ে যাবে এটিকেএমবির। রাজস্থান এবং এটিকে মোহনবাগান দুই দলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি সাক্ষাতে জয়ের ফলে পরবর্তী রাউন্ডে পৌঁছিয়ে যাবে রাজস্থান ইউনাইটেড। ফলে ডুরান্ডে এটিকে মোহনবাগানের ভাগ্য জানতে হলে অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

যদিও বুধবার জয়ের জন্য প্রথম থেকেই ঝাঁপিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে জয় পাওয়া এটিকে মোহনবাগান, নৌ-বাহিনীকে প্রথম থেকেই চেপে ধরে। ম্যাচের প্রথমার্ধেই দু'টি গোল তুলে নেয় সবুজ-মেরুন। ১৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের ভিড়ের মধ্যে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন লেনি রড্রিগেজ। ম্যাচে ২২ মিনিটে লেনির বাঁক খাওয়ানো শট দুর্দান্ত দক্ষতায় বাঁচিয়ে দেন গোলরক্ষক বিষ্ণু। প্রথম গোলের দশ মিনিটের মাথায় ২৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি তুলে নেয় সবুজ-মেরুন। এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন কিয়ান নাসিরি। কিয়ানের দক্ষতার সামনে কোনও ভাবেই দলের পতন রোধ করতে পারেননি নৌ-বাহিনীর বিষ্ণু। প্রথমার্ধে এটিকে মোহনবাগান আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৬৫ মিনিটে নৌ-বাহিনী গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। নৌ-বাহিনীর ফরওয়ার্ড হরি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শট নেন সরাসরি গোলরক্ষক অর্শ আনওয়ারের হাতে। ৮৮ মিনিটে আরও একটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হতে হয় নৌ-বাহিনীকে। আদর্শের শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন আর্শ। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডে জায়গা পাকা করে নিয়েছে মুম্বই সিটি এফসি। দ্বিতীয় দল হিসেবে এটিকে মোহনবাগান যেতে পারে কি না, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+