ঘরের মাঠে দুরন্ত এটিকে মোহনবাগান, দুরন্ত ফুটবল উপহার দিল এফসি গোয়ার বিপক্ষে

ঘরের মাঠে দুরন্ত এটিকে মোহনবাগান, দুরন্ত ফুটবল উপহার দিল এফসি গোয়ার বিপক্ষে

ঘরের মাঠে এফসি গোয়াকে ২-১ গোলে পরাজিত করল এটিকে মোহনবাগান। দুর্দান্ত প্রত্যাবর্তনের নমুনা রেখে এটিকে এমবি পরাজিত করল এফসি গোয়াকে। গোয়ার হয়ে দুইটি গোল করেন দিমিত্রি পেত্রাতোস এবং হুগো বৌমস। এই জয়ের ফলে দুর্ধর্ষ ভাবে লিগ টেবিলে উঠে এল সবুজ-মেরুন। দাপট দেখাল জুয়ান ফেরান্দোর ছেলেরা।

ঘরের মাঠে দুরন্ত এটিকে মোহনহাগান, দুরন্ত ফুটবল উপহার দিল এফসি গোয়ার বিপক্ষে

এটিকে মোহনবাগান পাহাড়ে গিয়ে শেষ ম্যাচে পরাজিত হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ০-১ গোলে সেই ম্যাচে পরাজিত হয়েছিল সবুজ-মেরুন। ম্যাচে ফেরার প্রচুর সুযোগ সেই ম্যাচে পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ক্লাবটি।

পাহাড়ে গিয়ে নর্থইস্টের বিরুদ্ধে যে ভুল করেছিল সবুজ-মেরুন সেই ভুলের পুনরাবৃত্তি এই ম্যাচে করেনি গঙ্গাপারের ক্লাব। বরং ছন্দে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে অনেক বেশি দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে দলটি। ম্যাচের ৯ মিনিটের মাথায় যুবভারতীর সবুজ ঘাসে ঝড় তুলে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। লিস্টন কোলাসোর পাস থেকে গোল করে যান তিনি। কিন্তু ডিফেন্সের ভুলে এই লিড দীর্ঘস্থায়ী করতে পারেন বাগান। ম্যাচের ২৫ মিনিটে এফসি গোয়ার ডিফেন্ডার আনওয়ার আলির গোলে ম্যাচে সমতা ফেরায় মাণ্ডবীর তীরের ক্লাবটি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই করে সবুজ-মেরুন যেমনটা তারা করেছিল গোলটি হজম করার পর। গোয়ার রক্ষণদূর্গে ক্রমাগত আঘাত আনার ফলাফলও হাতেনাতে পায় সবুজ-মেরুন। ৫২ মিনিটে হুগো বৌমসের পাস থেকে ম্যাচে এগিয়ে যাওয়ার গোলটি তুলে নেয় সবুজ-মেরুন। এই গোলের পাসটি দেন পেত্রাতোস। এই ম্যাচে হারের ফলে লাগাতার তিন ম্যাচ জেতার ছন্দ ভাঙল গোয়ার। অপর দিকে এই ম্যাচে জয় এটিকে মোহনবাগানকে লিগ টেবিলের তৃতীয় স্থানে নিয়ে এল। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে রয়েছে সবুজ-মেরুন। এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ১৪ জানুয়ারি ঘরের মাঠে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+