AFC Cup:মনবীর-জনির জোড়া গোলে এফসি কাপে তরতরিয়ে ছুটলো পালতোলা নৌকা, মোহনবাগানের বিরুদ্ধে নাস্তানাবুদ ব্লুস্টার

মনবীর-কাউকোর জোড়া গোলে এফসি কাপে তরতরিয়ে ছুটলো পালতোলা নৌকা, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নাস্তানাবুদ ব্লুস্টার

দীর্ঘ দু'বছর পর ঘরের মাঠে ফিরেই ঝলসে উঠল চিরাচরিত সবুজ-মেরুন জার্সি। এএফসি কাপ ২০২২-এর প্রিলিমিনারি পর্বের ম্যাচে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্লু স্টার এসসি'কে ৫-০ গোলে পরাজিত করল এটিকে মোহনবাগান। নৈশালোকে সুসজ্জিত যুব ভারতী ক্রীড়াঙ্গণে ম্যাচে শুরু থেকে আগ্রাসী মেজাজে পাওয়া যায় এটিকে মোহনবাগানকে।

AFC Cup:মনবীর-জনির জোড়া গোলে এফসি কাপে তরতরিয়ে ছুটলো পালতোলা নৌকা, মোহনবাগানের বিরুদ্ধে নাস্তানাবুদ ব্লুস্টার

ম্যাচের ২৪ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন জনি কাউকো। রিবাউন্ডে আসা বল ধরে দক্ষ বিদেশির মতো জালে বল রেখে ম্যাচে এগিয়ে দেন গঙ্গাপারের ক্লাবকে। মনবীর সিং এবং কিয়ান নাসিরির শট পর পর দু'বার ব্লক হওয়ার পর বল আসে জনির কাছে। তৃতীয় বার আর বাগানের আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এটিকেএমবি।

প্রথম গোলের চার মিনিটের মাথায় এটিকে মোহনবাগানের লিড ডবল করেন মনবীর সিং। একক দক্ষতায় পাঞ্জাব তনয়ের করা এই গোল দীর্ঘ দিন মনে থাকবে সবুজ-মেরুন জনতার। দীপক টাংরির ডান প্রান্তে বাড়ানো লং বল ব্লু স্টারের ডিফেন্ডার কাজাকোপানের সঙ্গে এরিয়াল ডুয়েলে হেড দিয়ে বরে করে একের বিরুদ্ধে এক পরিস্থিতি থেকে গোল করে যান মনবীর। ম্যাচের ৩৯ মিনিটে তৃতীয় গোলটি পায় এটিকে মোহনবাগান। কলকাতায় খেলতে এসে ঘরের দলকে শ্রীলঙ্কার ব্লু স্টারের উপহার হিসেবে এই গোলকে দেখলেও ভুল হবে না। ৩৯ মিনিটে হুগো বৌমসের কর্নার শ্রীলঙ্কার গোলরক্ষক ফিস্ট করলে তা হাতে লাগিয়ে বক্সের বাইরে পাঠান ব্লু স্টারের বিদেশি মিডফিল্ডার প্রিন্স বোয়াডু। রেফারির কাছে পেনাল্টি দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না। পেনাল্টি স্পট থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাগানকে ৩-০ গোলে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও ভুল করেননি ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপ খেলা জনি কাউকো।

AFC Cup:মনবীর-জনির জোড়া গোলে এফসি কাপে তরতরিয়ে ছুটলো পালতোলা নৌকা, মোহনবাগানের বিরুদ্ধে নাস্তানাবুদ ব্লুস্টার

৩-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান মাঠ ছাড়লেো প্রথমার্ধ শেষে খেলার ফল হওয়া উচিৎ ছিল ৬-১। ম্যাচের ১২ মিনিটে ছ'গজের বক্সে মধ্যে বাড়ানো মনবীরের ক্রসে ডেভিড উইলিয়ামস পা ঠেকাতে পারলেই প্রথম কোয়ার্টের গোলের দেখা পেয়ে যেত এটিকে মোহনবাগান। ম্যাচের সহজতম সুযোগ মিস করেন কিয়ান নাসিরি। আরও একটি সহজ গোলের সুযোগ প্রথমার্ধে মিস করেন জামশিদ নাসিরির ছেলে। অন্য দিকে, প্রতিআক্রমণে এসে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে মিস করেন ব্লু স্টারের সিনাল।

প্রথম ৪৫ মিনিটে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এঁটে উঠতে না পারলেও দ্বিতীয়ার্ধে বেশ সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে শ্রীলঙ্কার লিগ চ্যাম্পিয়নরা। প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে তারা যে ব্যাকফুটে থাকবে এটা প্রত্যাশিতই ছিল। কিন্তু মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যে মরিয়া ভাব শ্রীলঙ্কার দলটির তরফ থেকে দেখা গিয়েছে তা প্রশংসার দাবি রাখে। ৩-০ গোলে এগিয়ে থাকার ফলে দ্বিতীয়ার্ধে দল নিয়ে পরীক্ষানীরিক্ষা করতে দেখা যায় এটিকেএমবি'র স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোকে। ক্লিনশিট বজায় রাখার লক্ষ্যে আক্রমণভাগের দুই খেলোয়াড় কিয়ান নাসিরি এবং জনি কাউকোকে তুলে দুই ডিফেন্ডার আশুতোষ মেহতা এবং রবি বাহাদুর রানাকে নামান জুয়ান। কোচের স্ট্র্যাটেজিতে ডিফেন্সিভ অ্যাপ্রোচ দেখা গেলেও মোহনবাগানের স্কোরশিটে পরিবর্তন বন্ধ হয়নি। ডেভিড উইলিয়ামস ৭৭ মিনিটে চতুর্থ গোলটি করেন এটিকে মোহনবাগানের পক্ষে। গোলটির রূপকার হুগো বৌমস। ম্যাচের ৮৯ মিনিটে পঞ্চম গোলটি করে বাগানের পক্ষে খেলার ফল ৫-০ করেন মনবীর সিং।

এ দিন বাগানের প্রথম একাদশে ছিলেন না রয় কৃষ্ণ, পারিবারিক কারণে দেশে যাচ্ছেন তিনি। চোটের কারণে ছিলেন না সন্দেশ ঝিংঘান। পাশাপাশি আরও একটি বড় পরিবর্তন এই ম্যাচে করে এটিকে মোহনবাগান। নিয়মিত গোলরক্ষক অমরিন্দর সিং-এর পরিবর্তে তেকাঠির নীচে সুযোগ পান অর্শ আনওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+