ওয়েলসের জাতীয় দলের পূর্ব তারকা আসতে পারেন ভারতে, বেলের সতীর্থকে পাওয়ার জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান

ওয়েলসের প্রাক্তন তারকা আসতে পারেন ভারতে, গ্যারেথ বেলের সতীর্থকে পাওয়ার জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান

দল বদলের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে আইএসএল-এর প্রতিটা দল। একাধিক ফুটবলারের সঙ্গে দলগুলি ট্রান্সফার উইন্ডো খোলার আগেই মৌখিক কথা বলে ডিল চূড়ান্ত করে ফেলেছে। কোনও কোনও ক্ষেত্রে একাধিক দলের মধ্যে লড়াই চলছে সংশ্লিষ্ট কোনও ফুটবলারকে সই করাতে।

ওয়েলসের প্রাক্তন তারকা আসতে পারেন ভারতে, গ্যারেথ বেলের সতীর্থকে পাওয়ার জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান

দল বদলের বাজারে বরাবরই আকর্ষণে থাকে ভারতীয় ফুটবলারের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর, এ বারের দল বদলের বাজারে ওয়েলসের জাতীয় দলের প্রাক্তন তারকা এবং গ্যারেথ বেলের সতীর্থ নিল টেলর'কে পাওয়ার জন্য সম্মুখ সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লাল-হলুদ এবং সবুজ-মেরুন। নিলের এজেন্টের কাছে কলকাতার এই দুই ক্লাবেরই অফার রয়েছে। দুই প্রধানই দীর্ঘ মেয়াদি এবং মোট অঙ্কের চুক্তি অফার করেছে টেলরকে।

৩৩ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন ইংলিশ ফুটবলের দুই জায়ান্ট সোয়ান্সি সিটি এবং অ্যাস্টন ভিলার হয়ে। ২০১০-২০১৭ পর্যন্ত সাত মরসুম সোয়ান্সের হয়ে খেলেন নিল। সেখান থেকে ২০১৭ সালে তিনি যোগ দেন অ্যাস্টন ভিলা-এ। সেখানে কাটিয়েছে ২০২১ পর্যন্ত মোট চার মরসুম। ২০২১-২২ মরসুমে তিনি খেলেছেন মিডলসবর্গের হয়ে। ২০১০ সালে ওয়েলস-এর জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নিল টলরের। ২০১৯ সালে অপসর ঘোষণা করেন তিনি। ২০১৬ ইউরো কাপের ওয়েলসের দলের সদস্য ছিলেন টেলর।

কলকাতার সঙ্গে নিল টেলরের বড় যোগাযোগ রয়েছে। নিলের মা শিবানী চক্রবর্তী কলকাতার বাঙালি, তাঁর জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায়। পরবর্তীতে তিনি ওয়েলসের নাগরিক হন।

অন্য দিকে, চেন্নাইয়িন এফসি'র কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রবল ৫৭ বছর বয়সী ইংলিশ কোচ জন উইলিয়াম কর্ভারের। লিডস ইউনাইটেড, নিউক্যাসেল ইউনাইটেড, শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবের কেয়ারটেকর হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+