মোহনবাগানের নতুন বিনিয়োগকারী কে? আইএসএলে খেলা ক্লাবের নাম নিয়ে জল্পনা

মোহনবাগানের নতুন বিনিয়োগকারী কে? আইএসএলে খেলা ক্লাবের নাম নিয়ে জল্পনা

মোহনবাগানের নতুন বিনিয়োগকারী নিয়ে চূড়়ান্ত জল্পনা। শোনা যাচ্ছে নতুন বছরে এবার নতুন ইনভেস্টর হিসেবে মোহনবাগানের সঙ্গে আইএসএলের ক্লাব এটিকের নাম জুড়তে চলেছে।

এর আগে সবুজ-মেরুন ক্লাবের ইনভেস্টর হিসেবে সৌদি আরবের নাম করা সংস্থা আরামকোর সংযুক্তিকরণ হতে চলেছে বলে জানা গিয়েছিল। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী সংস্থা। অন্যদিকে ইস্টবেঙ্গল ও এটিকের জোড়ার কথা ছিল। বিষয়টি ৮০ ভাগ নিশ্চিতও হয়ে যায়। পরে কোনও কারণে বিনিয়োগকারী হিসেবে এটিকের সঙ্গে ইস্টবেঙ্গলের সংযোগ না হওয়ার পরই মোহনবাগানের সঙ্গে আলোচনা শুরু হয়।

মোহনবাগানের নতুন বিনিয়োগকারী কে? আইএসএলে খেলা ক্লাবের নাম নিয়ে জল্পনা

নতুন বছরে এবার এই জল্পনায় নতুন মোড়। নতুন বছরে এবার সবুজ মেরুন ক্লাবে ইনভেস্টর হিসেবে এটিকে জুড়তে চলেছে বলে শোনা যাচ্ছে।যেখানে মোহনবাগানের সঙ্গে এটিকে জুড়তে চলেছে। মোহনবাগান ক্লাবে বিনিয়োগ করবে এটিকে।

চলতি মাসের ১৫- ১৬ জানুয়ারি মধ্য়েই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে। যদিও ময়দানে কোনও কিছু স্ট্যাটিক নয়! না আঁচালে কোনও কিছুতেই বিশ্বাস নেই। ১৫ জানুয়ারি মোহনবাগান ও এটিকে যৌথ সাংবাদিক বৈঠক হতে পারে।

সেকারণে ক্লাবের পক্ষ থেকে সরকারীভাবে ঘোষণার অপেক্ষায় ফুটবল সমর্থকরা। উল্লেখ্য পরের মরসুমে কলকাতার দুই প্রধান আইএসএলে খেলবে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

১৯ জানুয়ারি বড় ম্যাচ। ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগেই মোহনবাগানের বিনিয়োগকারী নিয়ে শেষ ছবিটা পরিষ্কার হতে চলেছে। ফুটবলভক্তদের মধ্যে অবশ্য মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তিকরণ নিয়ে মিশ্র প্রতিক্রীয়া তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+